দেশ
করোনায় কমছে আক্রান্তের সংখ্যা। তবে এখনো উর্ধ্বমুখী মৃতের গ্রাফ
নিউজ ডেস্ক, ১২ জুন : দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনে। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৪০৩ জনে। সব মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জন। মৃতের হার বেড়ে ১.২৫ শতাংশ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। শুক্রবার এই সংখ্যাটি ছিল ৯১ হাজার ৭০২ জন। এই নিয়ে পরপর দুদিন কমল আক্রান্তের সংখ্যা। শনিবার কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ৭০ দিনের নিরিখে এদিন সবচেয়ে কম মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যদিও এদিন শুক্রবারের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার দেশে মৃতের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছিল। আর শনিবার সেই সংখ্যা বেড়ে দাড়ায় ৪ হাজার ২ জন। যদিও বৃহস্পতিবার মৃত্যুর যে পরিসংখ্যান উঠে এসেছিল তার থেকে এদিন মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬ হাজারেরও বেশি মানুষের। এখনও পর্যন্ত সেটিই ছিল করোনার আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু। করোনায় ২৪ ঘণ্টায় এত বেশি মৃত্যু আগে কখনও হয়নি।দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন করোনা মুক্ত হয়েছেন। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন মোট ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ জন। দেশের সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৪ লক্ষ ৩৩ হাজারেরও বেশি জন। এ নিয়ে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৪ কোটি ৯৬ লক্ষেরও বেশি।
