দেশ
এখন থেকে আর টি ও অনুমোদিত গাড়ি চালানোর প্রশিক্ষণ কেন্দ্র থেকেও লাইসেন্স পাবে আবেদনকারীরা
নিউজ ডেস্ক, ১২ জুন : গাড়ি চালানোর লাইসেন্স পেতে এবার থেকে আর রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা আরটিও-র দফতরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। সংশ্লিষ্ট দফতর অনুমোদিত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই গাড়ি চালানোর পরীক্ষা দেওয়া যাবে।
সম্প্রতি নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে গাড়ি চালানোর পরীক্ষার দেওয়ার পুরো প্রক্রিয়া হবে প্রযুক্তির সাহায্যে। যেখানে মানুষের কোনও ভূমিকা থাকবে না। ফলে বেশ কিছু গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রকে মান্যতা দেওয়া হবে এবিষয়ে। সেখানে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ীই পুরো পরীক্ষা দিতে হবে লাইসেন্সের জন্য আবেদনকারীদের। সেই পরীক্ষা পাশ করলে ওই কেন্দ্র থেকেই শংসাপত্র দেওয়া হবে। সমস্ত তথ্যই আরটিও-র কাছে পৌঁছে যাবে। জানা গিয়েছে,আগামী জুলাই মাস থেকে এই নতুন পদ্ধতি শুরু হবে। অর্থাৎ আরটিও-তে না গিয়ে মান্যতা প্রাপ্ত গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই পাওয়া যাবে গাড়ি চালানোর লাইসেন্স।
