মালদাতেও ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ চিকিৎসকদের
Connect with us

মালদা

মালদাতেও ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ চিকিৎসকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ এপ্রিল: ভারতে করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙ্গছে গতদিনের তুলনায়। এমতাবস্থায় করোনা প্রকোপবৃদ্ধিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্বাস্থ্য দফতরের কর্তারা।পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। ভোটমুখর বঙ্গে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উওরবঙ্গের মালদাতেও প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগী।নতুন করে প্রায় ৬০জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদের মধ্যে ১৭জনের অবস্থার অবনতি হয়েছে। সাতজনকে রাখা হয়েছে আইসিইউতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায়।তিনি জানান, প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে।এক্ষেত্রে ভীড় এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেছেন। মাস্ক ব্যবহারের ওপরেও জোর দিয়েছেন তিনি। রাজনৈতিক জমায়েতে অংশ নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি।এমনকী খুব প্রয়োজন না হলে বয়স্কদের বাড়ি থেকে না বেরোনোরই পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট ১৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। করোনা প্রতিরোধে সবরকমসর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মালদা জেলা স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে।