বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে রহস্য, আত্মহত্যা নয়, খুনের অভিযোগ পরিবারের
Connect with us

খুন

বিজেপি নেতার মৃত্যুকে ঘিরে রহস্য, আত্মহত্যা নয়, খুনের অভিযোগ পরিবারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাত সকালে ভয়ানক দৃশ্য দেখে আতঙ্ক ছড়াল গোঘাটের সানবাঁধি এলাকায়। শনিবার (Saturday) নিজের বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল বিজেপি নেতা তথা সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি বাকিবুল্লা শেখের (Bakibullah Sheikh) ঝুলন্ত দেহ। তার দুই হাত বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়, যা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলা বাড়ি থেকে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, এটি কোনওভাবেই আত্মহত্যা হতে পারে না। তাঁদের স্পষ্ট অভিযোগ, পরিকল্পনা করেই খুন করা হয়েছে বাকিবুল্লাকে।

আরও পড়ুনঃ দিল্লির এইমসে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গুরুতর অসুস্থ বিজেপি সাংসদ

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, বাকিবুল্লার বাবাই প্রথম ছেলেকে বারান্দা থেকে নামান। পরিবারের বক্তব্য, কোনও শত্রুতার কথা তাঁদের জানা নেই। স্থানীয় বিজেপি কর্মীরাও জানিয়েছেন, তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দলের নাম এখনও তাঁরা সরাসরি বলছেন না। তবে অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করে কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Advertisement
ads

ঘটনার খবর পেয়ে দ্রুত গোঘাট পৌঁছন আরামবাগের বিজেপি বিধায়ক বিমান ঘোষ (Biman Ghosh)। তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত রহস্যজনক। আমরা চাই পুলিশের নিরপেক্ষ তদন্ত হোক।”

এই ঘটনার খোঁজ নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)ও। তবে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ উঠেনি। পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এমন মর্মান্তিক মৃত্যু, তা জানার চেষ্টা চলছে।

এদিকে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট এলাকায়। রাজনৈতিক মহলও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। স্থানীয় বিজেপি কর্মীরা স্পষ্ট বলেছেন, “আমরা শুধু চাই প্রকৃত দোষীর শাস্তি হোক। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, সেটাই খুঁজে বের করুক পুলিশ।”

Advertisement
ads
Continue Reading
Advertisement