২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে ইউনুসের পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের
Connect with us

বাংলাদেশ

২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে ইউনুসের পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জুলাই আন্দোলনের (July Movement) ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের (Inquilab Mancha) আহ্বায়ক ওসমান হাদির (Osman Hadi) খুনিরা এখনও অধরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এবং কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) সমাধি সংলগ্ন এলাকায় তাঁর সমাধি করা হয়। লাখো মানুষের ভিড়ের মধ্যে হাদির (Hadi) জানাজা সম্পন্ন হয়।

শাহবাগ চত্বরে (Shahbagh) সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লা আল জাবের (Abdullah Al Zaber) বলেন, “২৪ ঘণ্টার মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা (Home Affairs Advisor) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদত্যাগ (Resign) করবেন।”

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Mohammad Yunus) হাদিকে স্মরণ করে বলেন, “হাদি আমাদের হৃদয়ে বাস করবে, তাঁর শিক্ষা গ্রহণ করে রাজনৈতিক সংস্কৃতি উন্নত করতে চাই।”

Advertisement
ads

হাদির (Hadi) মৃত্যুতে বাংলাদেশে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে, ময়মনসিংহে নৃশংসভাবে একটি হিন্দু যুবক নিহত হয়েছেন।

গত ১২ ডিসেম্বর ঢাকায় হাদিকে গুলিতে গুরুতর আহত করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে (Singapore) নেওয়া হয়, যেখানে তিনি বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।

Continue Reading
Advertisement