পঞ্চায়েত দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

পঞ্চায়েত দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ৩১ মে : পঞ্চায়েত দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহার শহরে। সোমবার দুপুরে ইটাহার পঞ্চায়েত দপ্তরের এক অস্থায়ী কর্মী দপ্তরে এলে চুরির বিষয়টি তাঁর নজরে আসে।খবর পেয়ে পঞ্চায়েত দপ্তরে আসেন পঞ্চায়েত প্রধান অশোক বর্মন সহ দপ্তরের অন্যান্য কর্মীরা।

পঞ্চায়েত প্রধান অশোক বর্মন বলেন, দপ্তরের মূল গেটে তালা থাকলেও অন্যান্য দরজার তালা ভাঙ্গা। কম্পিউটার, ল্যাপটপ সহ বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।তবে ইটাহার সদর বিডিও অফিস চত্ত্বরে একাধিক সরকারী দপ্তর সহ শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি থাকায় রাতের অন্ধকারে পুলিশের টহল থাকা সত্ত্বেও ইটাহার পঞ্চায়েত দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার শহরে।