সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মূক ও বধির ব্যক্তিকে খুঁজে পেল পরিবার
Connect with us

উত্তর দিনাজপুর

সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মূক ও বধির ব্যক্তিকে খুঁজে পেল পরিবার

Dipa Chakraborty

Published

on

ইটাহার , ০১ জুন : সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মূক ও বধির এক ব্যাক্তিকে খুঁজে পেল তার পরিবার। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সোহাইর গ্রামের বাসিন্দা বছর ৪০ এর মহবুব আলম গত সাত মাস আগে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও তাঁর কোনো খোঁজ না মেলায় একপ্রকার আশা হারিয়ে ফেলেছিল তাঁর পরিবার।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ইটাহার এনি ইনফরমেশন গ্রুপের মাধ্যমে ওই ব্যাক্তির খোঁজ মেলে। জানা যায়, ইটাহার থানার সোহাইর গ্রামের মহবুব আলম বর্তমানে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার কাঁটাখালি গ্রামে রয়েছে। সেই গ্রামের মানুষদের তত্বাবধানেই রয়েছে সে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জের বাসিন্দা জাকির হুসেন এর মাধ্যমে নিখোঁজ ব্যাক্তির খোঁজ পাওয়া যায় ফেসবুক গ্রুপ ‘ইটাহার’স এনি ইনফরমেশন’- এর মাধ্যমে। মেহবুবের কাছে থাকা রেশন কার্ড থেকে নাম ঠিকানা উদ্ধার করে সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে এডমিনের সাথে যোগাযোগ করেন ওই ব্যক্তি। এরপরই গ্রুপের এডমিন জ্যোতি আলম ওই ব্যাক্তির পরিবারের সাথে যোগাযোগ করেন। বিষয়টি জানতে পেরে মেহবুবের পরিবার তাকে গ্রামে ফিরিয়ে আনতে বিধায়ক মোশারফ হোসেনের দ্বারস্থ হয়। বিধায়ক ওই ব্যক্তিকে গ্রামে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন। এতমাস পর স্বজনকে ফিরে পেয়ে খুশি মেহবুবের আত্মীয়রা।

Continue Reading
Advertisement