আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে রাজ্যপাল! প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত, তদন্তেই বেরোবে সত্য
Connect with us

দুর্ঘটনা

আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে রাজ্যপাল! প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত, তদন্তেই বেরোবে সত্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Anandapur Fire Incident) অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তদন্তের মাধ্যমেই ঘটনার প্রকৃত কারণ (Exact Cause) সামনে আসবে— এমন মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শুক্রবার বেলা ১২টার পর তিনি আনন্দপুরে পৌঁছে পুড়ে যাওয়া মোমো কারখানা ও গোডাউন (Factory & Godown) সরেজমিনে পরিদর্শন করেন।

এর আগে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে উত্তর ২৪ পরগনার বারাকপুরের গান্ধীঘাটে (Gandhi Ghat, Barrackpore) শ্রদ্ধা জানান রাজ্যপাল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রশাসনের (Administration) আরও সতর্ক থাকা উচিত ছিল।

উল্লেখ্য, কলকাতার উপকণ্ঠ আনন্দপুরে একটি মোমো কারখানা ও গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনার রাতে ভিতরে বহু শ্রমিক ছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৫টি দেহাংশ (Body Parts) উদ্ধার হয়েছে। এখনও মৃতের সঠিক সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘটনার তদন্তে প্রথমে ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হয়। পরে মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট (Manager) ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে (Deputy Manager) নরেন্দ্রপুর থানার (Narendrapur Police Station) পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে এলাকায় ১৬৩ ধারা (Section 163) জারি রয়েছে।

Advertisement
ads

রাজ্যপাল আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়মিত ফায়ার অডিট (Fire Audit) ও প্রশাসনিক দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।

Continue Reading
Advertisement