দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা গ্রুপ সি ও ডি পরীক্ষা! আবেদন ১৬ লক্ষের বেশি, ভোটের মুখে বাড়ল চর্চা
Connect with us

ভাইরাল খবর

দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা গ্রুপ সি ও ডি পরীক্ষা! আবেদন ১৬ লক্ষের বেশি, ভোটের মুখে বাড়ল চর্চা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ আইনি টানাপড়েন (Legal Battle), চাকরি বাতিলের যন্ত্রণা এবং রাজ্যজুড়ে প্রতিবাদের আবহের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী মার্চ মাসেই গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র পরীক্ষা নেওয়া হবে। এবার এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১৬ লক্ষেরও বেশি (Applicants), যা যথেষ্ট নজরকাড়া। যদিও শূন্যপদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। গ্রুপ সি-তে প্রায় ৩,০০০ এবং গ্রুপ ডি-তে প্রায় ৫,৫০০- মোট শূন্যপদ প্রায় ৮,৫০০।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) আদালতের নির্দেশে এক ধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিল (26000 Job Deprived) হয়েছিল। সেই তালিকায় গ্রুপ সি ও ডি কর্মীরাও ছিলেন। যোগ্য শিক্ষকরা নতুন করে পরীক্ষার সুযোগ পেলেও, গ্রুপ সি ও ডি কর্মীদের ক্ষেত্রে সেই সুযোগ মেলেনি। ফলে দীর্ঘদিন ধরে আন্দোলন ও ক্ষোভ চলেছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি পরীক্ষার পূর্ণমান ৬০ এবং গ্রুপ ডি পরীক্ষার পূর্ণমান ৪০। বিধানসভা নির্বাচনের (Assembly Election) মুখে এই পরীক্ষার ঘোষণা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement