চিপসকাণ্ডে নিহত কিশোরের পরিবারকে ধর্ষণের হুমকি! হোমগার্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তোলপাড় পাঁশকুড়া
Connect with us

আত্মহত্যা

চিপসকাণ্ডে নিহত কিশোরের পরিবারকে ধর্ষণের হুমকি! হোমগার্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তোলপাড় পাঁশকুড়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাঁশকুড়া চিপসকাণ্ডে ফের চাঞ্চল্য। নিহত কিশোরের মায়ের অভিযোগ, মামলার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত (Shubhankar Dikshit)-এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকির কেন্দ্রে রয়েছেন তমলুক পুলিশ লাইনে কর্মরত হোমগার্ড পুলক গোস্বামী (Pulak Goswami)। শুধু হুমকি নয়, আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে কিশোরের মা ও তাঁর নাবালিকা কন্যাকে ধর্ষণ ও হত্যার ভয় দেখানো হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ। ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা, নাম রয়েছে আটজনের।

প্রসঙ্গত, মাস দেড়েক আগে চিপস চুরির অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধর ও অপমান করা হয় বলে অভিযোগ সিভিক ভলান্টিয়ার শুভঙ্করের বিরুদ্ধে। সেই অপমানে আত্মঘাতী হয় ওই কিশোর। ঘটনার পর শুভঙ্কর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে পুলিশ দীর্ঘদিন গড়িমসি করে। অবশেষে ১৫ দিন পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত শুভঙ্করকে।

আরও পড়ুনঃ চট্টগ্রাম আদালত হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত চিন্ময় প্রভু! অভিযোগ পুলিশের, প্রশ্ন তুলছে সংখ্যালঘুরা— ষড়যন্ত্রের গন্ধ?

এবার নিহত কিশোরের মায়ের অভিযোগ, প্রতিবেশী পুলক গোস্বামী-সহ আরও কয়েকজন বাড়িতে এসে মামলাটি তুলে নিতে বলেন। তিনি রাজি না হওয়ায় শুরু হয় প্রাণনাশের হুমকি। তাঁর কথায়, “আমার মেয়ে আছে। আমাকে স্পষ্ট বলা হয়েছে— আরজি করের ঘটনা মনে আছে তো? আমাকেও, মেয়েকেও ধর্ষণ করে খুন করে ফেলা হবে।”

Advertisement
ads

এই ঘটনার পর পরিবারটি তীব্র আতঙ্কে রয়েছে। মঙ্গলবার রাতে পাঁশকুড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা। পুলিশ জানিয়েছে, অভিযোগ হাতে এসেছে, তদন্ত শুরু হয়েছে। যদিও হোমগার্ড পুলকের পরিবারের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, শুভঙ্করকে বাঁচানোর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই, রাজনৈতিক স্বার্থে ফাঁসানো হচ্ছে।

এই ঘটনার জেরে ফের তৃণমূল সরকারকে তোপ দেগেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “এই রাজ্যে একটা ছেলে মরবে, আর তার পরিবার ধর্ষণের হুমকি পাবে— এটাই তৃণমূলের শাসনকাল।” বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) যোগ করেন, “এ ঘটনা শুধু পাঁশকুড়ায় নয়, কসবাতেও নির্যাতিতাদের পরিবারকে ভয় দেখানো হচ্ছে। এটা এখন রাজ্যে নিয়মে দাঁড়িয়েছে।”

প্রাক্তন আইপিএস সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় (Satyajit Bandopadhyay) বলেন, “এত হিংস্র হয়ে কেউ আরজি করের মতো ঘটনার উদাহরণ দিতে পারে! অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ নিতে হবে।”

তৃণমূলের নেতা তন্ময় ঘোষ (Tanmoy Ghosh) পাল্টা বলেন, “এখানে হুমকি চলে না, আইনের শাসন চলে। অভিযোগ যদি সত্য হয়, পুলিশ ব্যবস্থা নেবে।”

Advertisement
ads

জেলা পরিষদের বিজেপি সদস্য অলোক দোলুই (Alok Dolui) জানান, “দীর্ঘ গড়িমসির পর শুভঙ্করকে ধরা হয়েছে। এবার তাঁর পরিবারের লোকেরা প্রতিবেশীদের দিয়ে মামলা তুলতে চাপ দিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে আমরা সন্দিহান।”

চিপসকাণ্ডে মৃত্যুর পরবর্তী এই হুমকির অভিযোগ রাজ্য জুড়ে নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement