আটদিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী, ব্রিকস সম্মেলনে পহেলগাম হামলার প্রসঙ্গ তুলতে প্রস্তুত ভারত
Connect with us

দেশের খবর

আটদিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী, ব্রিকস সম্মেলনে পহেলগাম হামলার প্রসঙ্গ তুলতে প্রস্তুত ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আটদিনের দীর্ঘ রাষ্ট্রীয় সফরে দেশ ছাড়লেন বুধবার সকালে। সরকারি বিমানে (Air India One) দিল্লি থেকে রওনা হয়ে তিনি পরপর পা রাখতে চলেছেন পাঁচটি দেশে— ঘানা (Ghana), ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad and Tobago), আর্জেন্টিনা (Argentina), ব্রাজিল (Brazil) ও নামিবিয়া (Namibia)। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম এত দীর্ঘ বিদেশ সফরে যাচ্ছেন মোদী।

এই সফরের মূল আকর্ষণ ব্রাজিলে আয়োজিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন, যা বসছে ৬ ও ৭ জুলাই। সেখানেই পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলা এবং তাতে পাকিস্তানের প্রত্যক্ষ মদত থাকার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা করবে ভারত। পাকিস্তান ব্রিকসের সদস্য নয়, এবং এবারের সম্মেলনে থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিংপিন (Xi Jinping) ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাই ভারত এই ফাঁকেই বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে একঘরে করতে চায়।

আরও পড়ুনঃধর্ষণের অভিযোগে অভিযুক্ত সন্ন্যাসী, তবু বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার নয় কার্তিক মহারাজ!

এর আগে এসসিও (SCO) সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) পাকিস্তানকে সরাসরি দোষারোপ করতে গিয়ে ব্যর্থ হন। ফলে এবার ব্রিকস-এ সাফল্য ভারতের কাছে কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
ads ads

দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী মোদী জানান, “আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেব। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে উন্নয়নের দিশা নিয়ে আলোচনা হবে।”

ঘানায় প্রায় তিন দশক পর ভারতীয় প্রধানমন্ত্রীর সফর হচ্ছে। ত্রিনিদাদ ও টোবাগো এবং নামিবিয়াতেও ২৭ বছর পর কোনও প্রধানমন্ত্রী পা রাখছেন। আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক সফর হচ্ছে দীর্ঘ ৫৭ বছর পর। এমনকি মোদীর সম্মানে নামিবিয়ার সংসদে ডাকা হয়েছে বিশেষ অধিবেশনও। সেখানেই ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

এই সফরকে কেন্দ্র করে দেশের কূটনৈতিক মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads