কলকাতায় রেলের ভবনে বিধ্বংসী আগুন, আগুন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে
Connect with us

রাজ্যের খবর

কলকাতায় রেলের ভবনে বিধ্বংসী আগুন, আগুন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : বিধ্বংসী আগুনে চাঞ্চল্য কলকাতার ষ্ট্র‍্যাণ্ডরোডের একটি বহুতলে। আগুন লেগেছে একেবারে ১৩ তলায়৷ দমকল কর্মীদের দাবি ওই তেরো তলার ভবনে রয়েছে রেলের অফিস। জানা গেছে সোমবার সন্ধ্যায় আচমকাই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই ১৩ তলায়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ভবনে৷ খবর যায় দমকল কেন্দ্রে৷ দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে আনা হয়েছে
হাইড্রোলিক ল্যাডারও। এই ঘটনায় বাবুঘাট থেকে হাওড়া রুটের যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা যাতে দ্রুত অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ওই বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রেলের ওই ভবনে কি করে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। আগুনের উৎস স্থল কোথায় তাও বুঝতে পারছেন না দমকল কর্মীরা। যদিও অক্সিজেন মাস্ক পরে ভবনে গিয়েছেন দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হেয়ারস্ট্রীট থানার পুলিশ। এই ভবনের প্রবেশ ও বাহির পথ ছাড়াও জরুরি ক্ষেত্রে বেরোবার পথ অজানা রয়েছে দমকল কর্মীদের কাছে। ফলে তারা ভবনে গিয়ে ওই ১৩ তলায় আটকা পড়তে পারেন। সেজন ভবনের ম্যাপ পাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা।তবে রেলের আধিকারিক বা কর্মীরা ওই ১৩ তলায় আটকে পড়েছেন কি না তা এখনও জানা যায় নি।