পাচারের আগেই আটক, ১০ লক্ষ টাকার শাল কাঠ সহ গ্রেফতার দুই
Connect with us

রাজ্যের খবর

পাচারের আগেই আটক, ১০ লক্ষ টাকার শাল কাঠ সহ গ্রেফতার দুই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৬ মার্চ: গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শাল কাঠ পাচারের আগেই বড় সাফল্য পেল বনদপ্তর৷ শুক্রবার রাতে শিলিগুড়ির মাটিগাড়া থেকে দু’জন পাচারকারীকে আটক করে বনদপ্তর কর্মীরা৷

ধৃতদের নাম মানব মজুমদার ও বিশ্বজিৎ বর্মন। তাঁরা ময়নাগুড়ি এবং গোসাইপুরের বাসিন্দা। বনদপ্তর সুত্রের খবর, শুক্রবার গভীর রাতে মাটিগাড়ার কাছে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮টি শাল কাঠ সহ দু’জনকে আটক করা হয়। ওই শাল কাঠের বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।ধৃত দুজন পাচারকারী কাঠগুলো পাচারের উদ্দেশ্য বিহারে নিয়ে যাচ্ছিল বলে অনুমান করছেন প্রশাসনিক আধিকারিকরা। ধৃতদের শনিবার আদালতে পেশ করা হয়। তবে ধৃতরা ওই কাঠ গুলো কোথা থেকে আনছিল এবং এই চোরাকারবারির সাথে আরোও কেও যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement