Connect with us

ভাইরাল খবর

“সংবিধানই শেষ কথা, মমতা নন”—ভোটার তালিকা, অনুপ্রবেশ ও উন্নয়ন ইস্যুতে সরব বিরোধী দলনেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ঘাটালে (Ghatal) গিয়ে তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন—২০২৬-এ “উল্টো খেলা” হবে, তবে তার আগে ভোটার লিস্টের বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া সামলাতে হবে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্য সরকারকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে বলেই জানান তিনি।

শুভেন্দুর অভিযোগ, রাজ্যে মৃত ভোটার, ডুপ্লিকেট নাম, অস্তিত্বহীন নাম, এমনকি বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নামও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। তাঁর কটাক্ষ—“ভারতের সংবিধানই শেষ কথা বলে, মুখ্যমন্ত্রী নন। নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে চলুন।”

No shortCode found

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লালকেল্লার ভাষণের প্রসঙ্গ টেনে শুভেন্দু দাবি করেন, অনুপ্রবেশকারীদের কারণে দেশের জনবিন্যাস বদলাচ্ছে। তাঁর অভিযোগ, সীমান্তে বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দেয়নি, ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে জমি দখল করছে।

Advertisement
ads

এদিন ঘাটালের প্লাবিত এলাকা মনসুকা পরিদর্শন করে শুভেন্দু রাজ্য সরকারের প্রতি তীব্র সমালোচনা করেন। প্রতি বছরের বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেন তৃণমূল সরকারকে। ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ দেবকে (Dev) একহাত নেন। তাঁর প্রতিশ্রুতি—২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

শুভেন্দু আরও দাবি করেন, স্থানীয় সাংসদের বিদেশযাত্রা ও অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য তাঁর কাছে রয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “ওর সব কীর্তি আমার কাছে আছে, দুবাইয়ে যা করেছে, সব তথ্য আমার কাছে এসেছে—এসব পরে বলব।”

Continue Reading
Advertisement