সোমবার সি আই ডির বিশেষ দল যাচ্ছে শীতলকুচিতে, ঘটনা পুননির্মাণ হতে পারে
Connect with us

রাজ্যের খবর

সোমবার সি আই ডির বিশেষ দল যাচ্ছে শীতলকুচিতে, ঘটনা পুননির্মাণ হতে পারে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ মে :  সোমবার কোচবিহারের শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে, সিআইডির ডিআইজির নেতৃত্বে শীতলকুচি যাচ্ছে বিশেষ একটি তদন্তকারী দল। ভবানী ভবন সূত্রে খবর, শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হতে পারে।

পাশাপাশি সূত্রের খবর, মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদ করার পর যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তা যাচাই করা হবে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে গত ১০ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এনিয়ে উত্তাল হয়ে উঠে রাজ্য রাজনীতি। এরপর অনেক জল গড়িয়েছে ভোট চলাকালীন এই নজিরবিহীন ঘটনা নিয়ে। পাশাপাশি ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় শীতলকুচি গিয়েছেন। বিস্তার খোঁজ খবর নিয়ে কথা গ্রামবাসীদের সঙ্গে। এদিকে রাজ্যপাল ঘুরে আসার পরেই শীতলকুচি কাণ্ডে ফের কেন্দ্রীয় বাহিনীরে নোটিস পাঠিয়েছে সিআইডি। কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করা হয়েছে। তারমধ্যে ৪ কনস্টেবল রয়েছেন। সেদিনের ঘটনায় যারা জড়িত ছিল বলে মনে করা হচ্ছে তাঁদের জেরা করার জন্য ডাকা হচ্ছে। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় বাহিনীকে নোটিস পাঠাল সিআইডি। ঘটনার তদন্তে আগেই সিট গঠন করা হয়েছে।

Continue Reading
Advertisement