আর্থিক তছরুপ মামলায় আজ ভবানী ভবনে যাবেন না বিজেপি সাংসদ অর্জুন সিং
Connect with us

রাজ্যের খবর

আর্থিক তছরুপ মামলায় আজ ভবানী ভবনে যাবেন না বিজেপি সাংসদ অর্জুন সিং

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ মে : আজ ভবানী ভবনে জিজ্ঞাবাদের জন্য যাবেন না সাংসদ অর্জুন সিং। সি আই ডিকে চিঠি দিয়ে না যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ভার্চুয়ালি হলে তিনি জিজ্ঞাসাবে অংশ নেবেন।

মূলত করোনার কারণেই এই সিদ্ধান্ত বলে জানান বিজেপি সাংসদ। উল্লেখ্য নারদ তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর হাতে নেতা-মন্ত্রী-সহ ৪ জনের গ্রেফতার নিয়ে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই আবহে আর্থিক তছরুপ মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ মে রাতে নোটিস পাঠায় সিআইডি। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির মামলায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে তলব করা হয়েছিল ২৫ মে সকাল ১১ টায়। ২০১৮ সালে সমবায় ব্যাংকের ১৩ কোটি টাকা বেনামি একাউন্টে ট্রান্সফার করার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সিআইডি-র তরফে দেওয়া নোটিসে বলা, ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায় অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এমনকি এও বলা হয়েছে, তদন্তে প্রমাণিত, অর্জুনের কাছে ওই মামলা সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। নোটিসে এও বলা হয়েছে, তদন্তের স্বার্থেই অর্জুনের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। ওই মামলায় সম্পত্তির অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মামলা করা হয়েছে দুর্নীতি দমন আইনেও।

Continue Reading
Advertisement