সলমান খানের দুই ভাইয়ের বিরুদ্ধে এফ আই আর দায়ের
Connect with us

বিনোদন

সলমান খানের দুই ভাইয়ের বিরুদ্ধে এফ আই আর দায়ের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ জানুয়ারী : মহামারী আইন ভঙ্গ করায় সলমান খানের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খানের বিরুদ্ধে মামলা রুজু করল মুম্বাই পুর নিগম। বিদেশ সফর করে এসে মহামারী আইন অনুযায়ী অন্তত এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার কথা অথচ সেই নিয়ম না মানায় তাঁদের বিরুদ্ধে মুম্বাইয়ের খার থানায় এফআইআর করা হয়েছে।

মুম্বাই পুর নিগম সূত্রে জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফেরেন অভিনেতা সলমান খানের দুই ভাই আরবাজ খান, সোহেল খান এবং এক ভাইপো। কোভিড (COVID-19) আইন অনুযায়ী, তাঁদের এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। বিদেশ থেকে আসা কোনও ব্যক্তির থেকে যাতে কেউ সংক্রমিত না হন। অভিযোগ, বিমানবন্দর ছাড়ার সময় আরবাজ, সোহেল ও নির্বান কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তাঁরা বান্দ্রার এক বিলাশবহুল হোটেলে সাতদিন আলাদা থাকবেন। তারপর বাড়ি ফিরবেন। কিন্তু এখন জানা গিয়েছে, ২৬ ডিসেম্বরই নিজেদের হোটেল বুকিং বাতিল করে দিয়েছিলেন তাঁরা। এবং প্রত্যেকেই বাড়ি ফিরে যান। এই খবর সামনে আসছেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বাই পুর নিগম। যদিও সলমান খানের ছোট ভাই সোহেল খানের বক্তব্য, তাঁরা বিমানবন্দরে নামার পর তাঁদের করোনা পরীক্ষা হয়েছিল এবং রিপোর্ট নেগেটিভ আসায় তাঁরা বাড়ি চলে যান। এক্ষেত্রে নিয়মভঙ্গের কোন যৌক্তিকতা তাঁরা দেখতে পাচ্ছেন না কিন্তু কিন্তু মুম্বাই পুর নিগমের বক্তব্য, সবার জন্য একই নিয়ম রয়েছে। এক্ষেত্রে কেউ ভিআইপি বা সাধারণ মানুষ বলে তাঁর জন্য আলাদা নিয়ম হবে তা মোটেও ঠিক নয়৷ এক্ষেত্রে অন্তত ১৪ দিন তাঁদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় থানায় তাঁদের বিরুদ্ধে মহামারী আইন ভঙ্গের অভিযোগও দায়ের করা হয়েছে৷