দেশে কমে আসছে করোনার দাপট, স্বস্তি বিশেষজ্ঞদের
Connect with us

দেশ

দেশে কমে আসছে করোনার দাপট, স্বস্তি বিশেষজ্ঞদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ ফেব্রুয়ারি : ক্রমশ কমে আসছে মারণ করোনা ভাইরাসের দাপট। লাগাতার তিন দিন ধরে সংক্রমণের গ্রাফ নিচের দিকে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশেষজ্ঞরা। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৩১ জন।

যা গতকালের থেকে সামান্য কম। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৮ লক্ষ ৩৮ হাজার ১৯৪। এরই পাশাপাশি এখনও পর্যন্ত করোনার থাবায় মোট ১ লক্ষ ৫৫ হাজার ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এই সংখ্যা অবশ্য আগের দিনের থেকে কিছুটা বেশি। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯০৪ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় কিছুটা হলেও বেশি। পাশাপাশি দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৮ হাজার ৬০৯ জন। এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ৩৪ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৫ লক্ষ ৩২ হাজার জনের।