শেখ হাসিনার বিদায়ের পর গঠিত অন্তর্বর্তী সরকারেও টানাপড়েন, সরে দাঁড়াতে চান ইউনূস
Connect with us

বাংলাদেশ

শেখ হাসিনার বিদায়ের পর গঠিত অন্তর্বর্তী সরকারেও টানাপড়েন, সরে দাঁড়াতে চান ইউনূস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (Interim Government) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (NCP)–র আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) এই তথ্য সংবাদমাধ্যমে জানান। এর আগে দিনভর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

সূত্রের খবর, বৈঠকেই ড. ইউনূস একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন এবং স্পষ্ট জানান, বর্তমান প্রশাসনের অংশ হতে তিনি আর আগ্রহী নন। এমনকি দেশের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, যেখানে তুলে ধরতে চেয়েছিলেন চলমান রাজনৈতিক অচলাবস্থার বিস্তারিত চিত্র। যদিও শেষপর্যন্ত সেই ভাষণ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় উপদেষ্টা পরিষদের একটি নিয়মিত বৈঠক হয়। বৈঠকের আনুষ্ঠানিক অংশ শেষ হলেও ড. ইউনূস পরে উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন। সেই সময়েই তিনি পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন বলে জানিয়েছেন উপস্থিত একাধিক সূত্র।

আরও পড়ুনঃ তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Advertisement
ads

ড. ইউনূস জানিয়েছেন, প্রতিদিনের আন্দোলন, রাস্তাঘাট অবরোধ, অপ্রতিসম রাজনৈতিক চাপ ও প্রশাসনিক স্তরে অসহযোগিতার ফলে তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছেন। তাঁর অভিযোগ, সংস্কারের যে লক্ষ্যমাত্রা নিয়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন, তা বিভিন্ন রাজনৈতিক দল মানতে নারাজ। এমনকি আসন্ন নির্বাচনের (General Elections) নিরপেক্ষতা নিয়েও তিনি সন্দিহান।

প্রথম আলো (Prothom Alo) সূত্রে খবর, ভোটে ব্যালট ছিনতাই বন্ধ রাখা সম্ভব হবে কি না, এমনকি নিরাপত্তা বাহিনী তা প্রতিরোধে যথেষ্ট ভূমিকা নিতে পারবে কি না, তা নিয়েও সংশয়ে ভুগছেন ইউনূস। তিনি স্পষ্ট বলেছেন, ব্যর্থ নির্বাচনের দায় নিজের কাঁধে নিতে চান না।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করেন এবং এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ঠিক হয়েছিল, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পর ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্বাচন নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।

এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচন আয়োজনের জন্য চাপ সৃষ্টি করছে। তাদের মতে, ন্যূনতম সংস্কার করেই অবিলম্বে নির্বাচন করা উচিত। বাকি কাজ নির্বাচিত সরকার সামলাক।

Advertisement
ads

ড. ইউনূসের পদত্যাগের সম্ভাবনা ও জাতির উদ্দেশে ভাষণের পরিকল্পনা ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। সবদিক বিবেচনা করে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Continue Reading
Advertisement