গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠল টেনেসি, ধ্বংসস্তূপে প্রাণহানির আশঙ্কা
Connect with us

দুর্ঘটনা

গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠল টেনেসি, ধ্বংসস্তূপে প্রাণহানির আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার (USA) টেনেসি (Tennessee) রাজ্যের গ্রামীণ অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র ও গোলাবারুদ (Weapons and Ammunition) তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে বিশাল এলাকা। বিস্ফোরণের তীব্রতায় পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এখনও পর্যন্ত অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন, যাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে, ন্যাশভিল (Nashville) শহর থেকে প্রায় ৬০ মাইল (প্রায় ১০০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম (Accurate Energetic Systems) নামের কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। প্রতিষ্ঠানটি সামরিক (Military), মহাকাশ (Aerospace) ও বাণিজ্যিক (Commercial) ব্যবহারের জন্য বিস্ফোরক (Explosives) উৎপাদন ও সংরক্ষণ করে।

স্থানীয় প্রশাসন জানায়, বিস্ফোরণের ফলে আশপাশের কয়েক মাইল এলাকা জুড়ে কেঁপে ওঠে এবং প্রায় ১৩০০ একর জুড়ে বিস্তৃত কারখানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্তত একটি ভবন পুরোপুরি ধসে পড়ে। বিস্ফোরণের সময় ঠিক কতজন কর্মী ভেতরে ছিলেন, তা নিশ্চিত নয়। তবে কারখানাটিতে প্রায় ৮০ জন কর্মী নিয়মিত কাজ করেন।

হামফ্রেস কাউন্টি (Humphreys County) শেরিফ ক্রিস ডেভিস (Chris Davis) জানান, “এটি আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলোর একটি। ভবনটি এখন বর্ণনা করার মতো অবস্থায় নেই—সব শেষ হয়ে গেছে।”
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএফ (WTVF) প্রচারিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ থেকে এখনো ধোঁয়া ও আগুন বের হচ্ছে। বিস্ফোরণের শব্দ ও কম্পন আশপাশের অনেক মাইল দূর পর্যন্ত অনুভূত হয়েছে।

Advertisement
ads

এক প্রত্যক্ষদর্শী যিনি বিস্ফোরণস্থল থেকে প্রায় ২১ মাইল দূরে ছিলেন, বলেন, “একটা প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হয়েছিল ঘরেই বজ্রপাত হয়েছে।”

বিস্ফোরণস্থলে তদন্ত শুরু করেছে FBI এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (ATF)। কোম্পানির ওয়েবসাইট অনুসারে, কারখানাটির ১৩০০ একর মূল প্রাঙ্গণে আটটি উৎপাদন ভবন ও একটি গবেষণাগার (Laboratory) রয়েছে।

উল্লেখ্য, গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (Pentagon) TNT সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিল। যদিও এর আগে এই প্ল্যান্টে বড় কোনো দুর্ঘটনার রেকর্ড নেই, তবে ২০১৪ সালে একটি ছোট বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন।

Advertisement
ads
Continue Reading
Advertisement