ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিল তেহরান, মধ্যপ্রাচ্যে জল্পনা তুঙ্গে
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিল তেহরান, মধ্যপ্রাচ্যে জল্পনা তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান-ইজরায়েল (Iran-Israel Conflict) সংঘর্ষের মাঝে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে ট্রাম্পের সেই দাবি কার্যত উড়িয়ে দিল তেহরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ফের জল্পনার ঝড়।

সোমবার গভীর রাতে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও ইজরায়েল সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ছ’ঘণ্টার মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, তারপর ১২ ঘণ্টার ব্যবধানে ইজরায়েলও হামলা বন্ধ করবে। এইভাবে ২৪ ঘণ্টার মধ্যে ১২ দিনের যুদ্ধে ইতি টানা হবে।

আরও পড়ুনঃ এবার স্কুল লাইব্রেরিতে মমতার বই বাধ্যতামূলক, বিরোধিতার সুর শিক্ষকদের মধ্যে

কিন্তু তাঁর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ইরানের (Iran) বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি (Abbas Araghchi) জানিয়ে দেন, এই ধরনের কোনও যুদ্ধবিরতি বা সমঝোতা হয়নি। তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সামরিক বাহিনী (Iranian Military)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।

Advertisement
ads

ট্রাম্প অবশ্য নিজের অবস্থানে অনড়। পরে ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ ফের দাবি করেন, “ইরান ও ইজরায়েল—দু’পক্ষই আমার সঙ্গে শান্তির বার্তা নিয়ে যোগাযোগ করেছিল।” তিনি লেখেন, “এই মুহূর্তেই মধ্যপ্রাচ্য শান্তির দিকে এগোচ্ছে। কিন্তু যদি তারা ধর্ম ও সত্যের পথ ছাড়ে, তবে তারা অনেক কিছু হারাবে।”

মঙ্গলবার সকালে (ভারতীয় সময়) আরাগচি ফের জানান, ইরান এখনও যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি। তবে তিনি ইঙ্গিত দেন, যদি ইজরায়েল স্থানীয় সময় ভোর ৪টার পর হামলা বন্ধ রাখে, ইরানও আপাতত সংঘর্ষে না জড়ানোর পক্ষপাতী।

এই অবস্থায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত। ট্রাম্পের দাবি এবং ইরানের পাল্টা অবস্থানের জেরে নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement