গ্রীষ্মকালের কমন সমস্যা সানট্যান, জানুন সানট্যান রিমুভ করার উপায়
Connect with us

বিবিধ

গ্রীষ্মকালের কমন সমস্যা সানট্যান, জানুন সানট্যান রিমুভ করার উপায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ অক্টোবর :  গ্রীষ্মকালের তীব্র রোদে সানট্যান খুব স্বাভাবিক বিষয়। তাই বলে যে সব কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকবো সেটাও সম্ভব নয়। সানট্যান রিমুভ করতে বাজারে রয়েছে প্রচুর নামীদামী কোম্পানির ট্যান রিমুভাল ক্রিম তবে অনেকেই রয়েছেন যারা বাজারে চলতি ক্রিমের তুলনায় ঘরোয়া উপায়ের রুপচর্চাকে বেশি প্রাধান্য দেয়।
তবে জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে সান ট্যান থেকে মুক্তি পাবেন।

শসা এবং লেবুর রস :  ট্যান দূর করতে অর্ধেক শসার রস এবং অর্ধেক পাতিলেবু কেটে তার রস মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ট্যান পরা ত্বকে লাগান। এটি ১৫ থেকে ২০ মিনিট অবধি রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

বেসন আর কাঁচা হলুদের মিশ্রণ : বিশেষ করে ভারতীয় কমপ্লেকশনকে উজ্জ্বলতর করে তুলতে হলুদের জুড়ি নেই। কাঁচা হলুদবাটার সঙ্গে বেসন আর দই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করুন। দিন সাতেকের মধ্যেই তফাৎ টের পাবেন।

মসুর ডাল বাটা , টকদই ও হলুদ : এই তিনটি উপাদানই ত্বকের রঙ হালকা করে। ফলে এদের নিয়মিত ব্যবহারে অনেক কড়া ট্যানও আস্তে আস্তে দূর হয়ে যায়। এক টেবিল চামচ মসুর ডাল বাটা নিন। এর সাথে মেশান এক চামচ টকদই ও এক চিমটি হলুদ গুঁড়ো । এবার এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন আধা ঘন্টা। এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন। হলুদ গুঁড়োটা যেন খাঁটি হয়। বাজারের যেনতেন নকল হলুদ গুঁড়ো ব্যবহারে উল্টো ফল হতে পারে।

Advertisement
ads

অ্যালোভেলা জেল ও লেবুর রস : এক চা চামচ অ্যালোভেরা জেলের সাথে হাফ চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার এটি মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। প্যাকটি হালকা শুকিয়ে আসলে হাত দিয়ে আলতোভাবে মিনিট দুই ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। একটা বিষয় খেয়াল রাখবেন। এই প্যাকটি দেবার এক ঘন্টার মধ্যে রোদে বের হবেন না বা আগুনের কাছাকাছি যাবেন না, তবে ত্বক আরো পুড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

পেঁপে ও মধুর প্যাক : পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুব উপকারী। অন্য দিকে মধু ত্বক ময়শ্চারাইজ ও নরম করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। ভাল ফল পাবেন।

আলুর রস ও চালের গুঁড়ো দিয়ে তৈরি স্ক্রাবার : দু থেকে তিন চামচ আলুর রসের সঙ্গে এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মুখে হাতে গলায় পারলে সারা শরীরে স্ক্রাবিং করুন। চালের গুঁড়ো প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ভীষণ ভালো কাজ করে। একদিন অন্তর একদিন এই কাজটি করলে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে। ত্বকের ওপর থেকে সমস্ত ডেড সেল মুছে যাবে।

পাশাপাশি চেষ্টা করবেন দিনের বেলা যেন শরীরের বেশীরভাগ অংশই ঢাকা থাকে। হাতা কাঁটা পোশাক দিনের তুলে রাতে পরুন। দিনে পরুন লম্বা হাতার পোশাক। আর ছাতা এবং সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন।

Advertisement
ads
Continue Reading
Advertisement