ভাইরাল খবর
আরজি কর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে আদালতের তোপ! তদন্তে গাফিলতি, উঠল সিআইডি তদন্তের দাবি
ডিজিটাল ডেস্কঃ আর জি কর মামলায় (RG Kar Case) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। চার্জশিট (Charge Sheet) দাখিলের ১ বছর ৭ মাস কেটে গেলেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ (Division Bench)।
শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “সিবিআই এই মামলায় গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। তদন্ত কবে শেষ হবে? না হলে আমরা মামলাটি সিবিআই-এর হাত থেকে নিয়ে নেব।” অন্যদিকে, বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তোলেন, তথ্যপ্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী, তা কেন এখনও খুঁজে বের করা হয়নি? আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, পুরোনো তদন্তকারী অফিসারদের (Investigating Officer) সরিয়ে নতুন বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করতে হবে। কিন্তু সিআইডি (CID) তদন্তের আর্জি জানিয়ে নির্যাতিতার পরিবার অভিযোগ করে যে, সিবিআই তাদের সহকর্মীদের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছে।
যদিও আদালত সিবিআই আধিকারিকদের প্রতি শেষ আস্থা (Trust) রেখে নতুন গঠিত সিট-কে আরও কিছুটা সময় দিয়েছে। তবে সাফ জানানো হয়েছে, পুরোনো কোনো কর্মকর্তা এই দলে থাকবেন না। মামলার পরবর্তী শুনানি (Hearing) আগামী ৬ আগস্ট।
