বিশ্বের খবর
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম! আটকে ১০০০ পর্যটক, বন্ধ ভ্রমণ
নিউজ ডেস্ক: ফের প্রবল বৃষ্টিপাত উত্তর সিকিমে। বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত উত্তর সিকিম। বৃষ্টিপাত ও ধসের জেরে লাচুং-লাচেনের পারমিট বাতিল, আটকে রয়েছেন প্রায় ১০০০ জন পর্যটক। জানা যাচ্ছে, পর্যটকরা সেখানে একটি গুরুদ্বারে রয়েছেন।
প্রবল বৃষ্টিপাত ও ধসের কারণে লাচুং-লাচেন ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর সিকিমে ভ্রমণের জন্য নতুন কোনও পারমিট দেওয়া হবে না এবং পূর্বে জারি করা সমস্ত পারমিটও বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, ভূমিধসের কারণে প্রায় ১,০০০ পর্যটক আটকেপড়েছেন।
লাচেন-চুংথাং সড়কের মুনশিথাং এবং লাচুং-চুংথাং সড়কের বব/লেমা অঞ্চলে ব্যাপক ধস নেমেছে। প্রতিনিয়ত অবিরাম বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও বিপর্জনক হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে উত্তর সিকিম জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। যে কারণে একের পর এক রাস্তায় ধস নামে রাস্তায়। ধসের ফলে বন্ধ যান চলাচলও।
সেখানকার পুলিশ জানিয়েছেন, গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চুংথাং-এ প্রায় ২০০ পর্যটকের গাড়ি আটকে পড়েছে ধসের কারণে আটকে পড়েছে এবং পর্যটকরা সেখানকার একটি গুরুদ্বারে রয়েছেন। মাঙ্গান জেলার পুলিশ সুপার জানিয়েছেন, লাচেন-চুংথাং সড়কের মুন্সিথাং এবং লাচুং-চুংথাং সড়কে বড় ধরনের ভূমিধসের কারণে উত্তর সিকিমে যান চলাচল এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ভারতের পাল্টা দিল পাকিস্তান! আকাশসীমা বন্ধ, করায় বিপাকে ভারতীয় বিমান
বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত এখনই থামার কোনও লক্ষণই নেই। সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিপাত সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে। এই সপ্তাহে না হলেও, আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। ২দিন পর থেকে অর্থাৎ শনিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
এদিকে শিলিগুড়ি থেকে NH-10 দিয়ে গ্যাংটক পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। গ্যাংটকের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তবে, গ্যাংটক থেকে উত্তর সিকিমের দিকে পর্যটকদের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন নতুন করে কোনও পারমিট পাওয়া যাচ্ছে না লাচুং-লাচেন ভ্রমণে।
