সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী
Connect with us

রাজনীতি

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ মার্চ : প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে ব্যস্ত যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা সংশ্লিষ্ট কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। একের পর এক প্রচারের কর্মসূচী তৈরি করে দোরে দোরে হাজির হন তিনি।

তবে ভোটের মুখে চরম ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার থেকেই অসুস্থ ছিলেন প্রার্থী। তবে শুক্রবার অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একাধিক টেস্ট করানোর পর শনিবারই প্রকাশ্যে আসে রিপোর্ট। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। অভিনেতা।আগামী ১ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে। যার জন্য প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। কারণ, হাতে আর মাত্র কয়েকটা দিন। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়ায় রীতিমতো চিন্তায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।