জোট সরকার ক্ষমতায় এলে শ্রমিকদের মজুরি হবে ২১ হাজার টাকা, মিলবে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে
Connect with us

রাজনীতি

জোট সরকার ক্ষমতায় এলে শ্রমিকদের মজুরি হবে ২১ হাজার টাকা, মিলবে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ মার্চ :  একুশের বঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নির্বাচনে সাধারণ মানুষের মন জয় করতে একাধিক প্রতিশ্রুতি এবং নানা প্রকল্প চালুর আশ্বাস দিয়ে ইস্তাহার প্রকাশ করছে রাজনৈতিক দলগুলি।

শাসক-বিরোধী সমস্ত দলই ভোটারদের পাশে পেতে চাইছে নির্বাচনে৷ তৃণমূলের (TMC) ইস্তেহারে এক কোটি ৬০ লক্ষ পরিবারকে নূন্যতম রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার বামফ্রন্টের ইস্তেহারে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বামেদের ইস্তেহারে বলা হয়েছে বিনামূল্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ভর্তুকি পাবেন সমস্ত গ্রাহক। বামেদের ইস্তেহারে আরও বলা হয়েছে তারা ক্ষমতায় এলে শ্রমিকদের নূন্যতম মজুরি হবে ২১ হাজার টাকা। ১০০ দিনের বদলে ১৫০ দিনের কাজ ও মজুরির পরিমাণ বাড়ানো হবে। 

Continue Reading
Advertisement ads