রাজা রামমোহনকে ‘ব্রিটিশের দালাল’ বলায় তোলপাড়—বিজেপি নেতার মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল
Connect with us

ভাইরাল খবর

রাজা রামমোহনকে ‘ব্রিটিশের দালাল’ বলায় তোলপাড়—বিজেপি নেতার মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy) নিয়ে বিজেপি নেতার মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত হল রাজনৈতিক অঙ্গন। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার (Inder Singh Parmar) দাবি করেন, রামমোহন রায় নন, বরং ব্রিটিশরাই তাঁকে তৈরি করেছিল—তিনি নাকি ছিলেন ব্রিটিশের ‘দালাল (Agent)’‘ভুয়ো সমাজ সংস্কারক (Fake Reformer)’। তাঁর এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস।

বিরসা মুন্ডা জয়ন্তীর (Birsa Munda Jayanti) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পারমার বলেন—
“রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল হিসেবে কাজ করতেন এবং ধর্মান্তরণ (Conversion) ছড়ানোর কাজে যুক্ত ছিলেন।”
এর পাশাপাশি তিনি দাবি করেন, ব্রিটিশ আমলে মিশনারি স্কুল (Missionary School) ব্যবহার করা হত ধর্মান্তরণে উৎসাহ দিতে। আর বিরসা মুন্ডাই নাকি এর বিরুদ্ধে লড়াই করেছিলেন।

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানায়। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“আমার রাম রামমোহন, আমার ঈশ্বর বিদ্যাসাগর, আমার ঠাকুর রবীন্দ্রনাথ। তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।”

Advertisement
ads ads

পরে সংবাদমাধ্যমের সামনেও অরূপ বলেন—
“যারা প্রকৃত দালাল, তারা আজ বাংলার সেরা সমাজ সংস্কারককে দালাল বলছে! ওরা বাংলার ইতিহাস–সংস্কৃতি বোঝে না। তাই আমরা ওদের বলি বহিরাগত জমিদার (Outsider Zamindar)।”

বিতর্কের জেরে পারমার থেকে দূরত্ব তৈরি করেছে মধ্যপ্রদেশ বিজেপির একাংশ। বিজেপি মুখপাত্র শিবম শুক্লা (Shivam Shukla) বলেন—
“এটি মন্ত্রীর ব্যক্তিগত মত। বিজেপি দেশের সব মহান নেতাকে সম্মান করে।”

উল্লেখ্য, রাজা রামমোহন রায় ছিলেন উনিশ শতকের বাংলার নবজাগরণের (Bengal Renaissance) অগ্রদূত। সতীদাহ প্রথা (Sati) বিলুপ্তি থেকে শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ইতিহাসে অনন্য। সেই মনীষীর নাম নিয়েই ফের রাজনৈতিক আঁচ বাড়ছে ভোটের আগে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads