আমি প্রেমের দেবী!’— নগ্ন হয়ে হামলা, কামড়, তাণ্ডবে কাঁপল বিমানবন্দর
Connect with us

ধর্ম

আমি প্রেমের দেবী!’— নগ্ন হয়ে হামলা, কামড়, তাণ্ডবে কাঁপল বিমানবন্দর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ডালাস ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অদ্ভুত ঘটনায় হতবাক যাত্রীরা। ১৪ মার্চ সকালে সামান্থা পালমা নামে এক যুবতী হঠাৎই  বিমানবন্দরে ঢুকে নিজের পোশাক খুলে ফেলেন এবং নিজেকে প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাস বলে পরিচয় দেন। এরপর উন্মত্তের মতো ছুটতে থাকেন, চিৎকার করেন এবং অদ্ভুত অঙ্গভঙ্গিতে নাচতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্থা বোতল থেকে জল ছিটিয়ে দিচ্ছিলেন, রেস্তরাঁর এক কর্মীকে কামড়ে দেন এবং দুই বিমানবন্দর কর্মীর শরীরে পেনসিল দিয়ে আঘাত করেন। এমনকি এক মহিলা যখন তাঁকে কোট দিতে আসেন, তখন তাঁর দিকেও জল ছুড়ে দেন। বিশৃঙ্খলা চরমে পৌঁছলে নিরাপত্তারক্ষীরা সামান্থাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তিনি একটি আপৎকালীন দরজার আড়ালে লুকিয়ে পড়েন। পরে অনেক চেষ্টার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ মাচা শোতে হেনস্থার শিকার শ্রাবন্তী, রেগে গিয়ে যুবককে চড়-ঘুষি

পুলিশি জিজ্ঞাসাবাদে সামান্থা জানান, সে দিন তিনি নিয়মিত ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন, যার কারণে তাঁর আচরণ এমন হয়ে গিয়েছিল। তিনি আরও জানান, তাঁর সঙ্গে বিমানবন্দরে ৮ বছর বয়সি মেয়েও ছিল। পুলিশ তাঁর মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করেছে এবং বিমানবন্দর কর্মীদের উপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
ads

এমন অপ্রত্যাশিত ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এটি নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Continue Reading
Advertisement