Connect with us

ভাইরাল খবর

নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-কে কটাক্ষ দিলীপ ঘোষের, বললেন “তৃণমূল আর দল নেই”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার্তা দিয়েছিলেন জনসংযোগ বাড়ানোর। আর তার পরদিনই নবান্ন থেকে ঘোষণা করা হল নতুন সরকারি প্রকল্প — ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para, Amader Samadhan)। মুখ্যমন্ত্রীর মতে, রাজ্যের প্রতিটি শহর ও গ্রামের ছোট ছোট সমস্যার সমাধান হবে এই প্রকল্পের মাধ্যমে, প্রশাসন পৌঁছে যাবে সাধারণ মানুষের দরজায়।

তবে নতুন এই ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য, এই প্রকল্প আসলে “তৃণমূলের পাড়ায় গন্ডগোল সামলানোর ব্যর্থ চেষ্টা।” দিলীপের ভাষায়, “তৃণমূল আর দল নেই — এটা এখন গুণ্ডাদের হাতে চলে গেছে। সরকারও নিয়ন্ত্রণ হারিয়েছে। পাড়ায় পাড়ায় কাটমানি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা আর মারামারি — সবই ওদের ছত্রছায়ায় চলছে।”

আরও পড়ুনঃ ধনখড়ের ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে, উপরাষ্ট্রপতি পদে নীতীশ-সাক্সেনা-সিনহার নাম আলোচনায় বিজেপি শিবিরে

তাঁর আরও দাবি, “তৃণমূল নেতারা এলাকায় গেলেই মানুষ তাঁদের কলার ধরে প্রশ্ন করছে। যে অবস্থা রাজ্যে চলছে, তাতে সমাধান নয়, বরং সমস্যা বাড়াচ্ছে তৃণমূল। এই প্রকল্পগুলোও লোকদেখানো, আসল কাজে কোনও ফল দেবে না।”

Advertisement
ads

তৃণমূল সূত্রে অবশ্য বলা হচ্ছে, “এই প্রকল্পে স্থানীয় সমস্যা দ্রুত নিষ্পত্তি করা হবে। যাঁরা কাজ করেন না, তাঁরাই কুৎসা করছেন।” তবে দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ যে ফের কিছুটা বাড়বে, তা বলাই যায়।

Continue Reading
Advertisement
Developer