মালদা
গোপনে হানা ব্রাউন সুগার সহ আটক ছয়, বাজেয়াপ্ত নগদ টাকাও
কালিয়াচক , ০৫ জুন : গোপনসুত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ছয়জনকে গ্রেফতার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার রাতে কালিয়াচকের বালুয়াচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কুতুবুদ্দিন শেখ,মহন্মদ ইউসুফ আলি, মহন্মদ নাসির হোসেন,মহন্মদ সারাফাৎ আলী,মহন্মদ সাহাবুদ্দিন ও তসলিম শেখ। তাদের বাড়ি কালিয়াচকের বিভিন্ন এলাকায়।
জানা গিয়েছে এদিন বালুয়াচরা এলাকায় অভিযান চালায় পুলিশ।সেই সময় সন্দেহভাজন ভাবে এই ছয় যুবককে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় প্রায় ৬০২ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি তাদের কাছ থেকে ভারতীয় ১লক্ষ ৪৪হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপনসুত্রে খবর আসে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে। এই মর্মে থানা থেকে একটি টিম ওই এলাকায় হানা দেয়। সেখানে ওই ছজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। যা দেখে সন্দেহ হওয়াতে তল্লাশি চালানো হয়। এরপরেই তাদের কাছ থেকে ৬০২গ্রাম ব্রাউন সুগার ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার হয়।যদিও এই পাচার চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
