ভাইরাল খবর
সিঙ্গল বেঞ্চের রায় বাতিল, হাইকোর্টে স্বস্তি ৩২ হাজার শিক্ষকের
ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ বুধবার প্রাথমিক শিক্ষকের ৩২ হাজার চাকরি বাতিল মামলায় (Cancellation of Primary Teacher Jobs) এক বড় রায় দেয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে আদালত জানায়, এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব (Adverse Impact) পড়বে এবং তা অস্থিতিশীলতা তৈরি করতে পারে। ফলে বহাল রইল প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক (Primary Teachers)। শুনানি শেষ হয় ১২ নভেম্বর, প্রায় তিন সপ্তাহ পর আসে এই বহুপ্রতীক্ষিত রায়।
প্রাথমিক নিয়োগে বেনিয়মের অভিযোগ (Irregularities) ঘিরে ২০১৬ সালের এসএসসি দুর্নীতির জেরে প্রথমে পুরো প্যানেল বাতিল হয় এবং সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই সিদ্ধান্ত বহাল রাখে। পরে নতুন করে মামলা ওঠে প্রাথমিক নিয়োগকে কেন্দ্র করে। ২০২৩ সালে সিঙ্গল বেঞ্চ প্রশিক্ষণহীন প্রায় ৩২ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেয় যদিও স্কুলে উপস্থিত থাকার কথাও বলা হয়। তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) শুরু করার নির্দেশও ছিল।
এই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ (Board) ডিভিশন বেঞ্চে গেলে আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এবং পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেয়। এরপর রাজ্য ও পর্ষদ দু’পক্ষই সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে মামলা ফেরত আসে হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।
২০১৪ সালের বিজ্ঞপ্তি (Notification) অনুযায়ী দুই ধাপে মোট ৫৯,৪৪৯ জনকে নিয়োগ করা হয়েছিল। মামলাকারীদের অভিযোগ ছিল ইন্টারভিউ (Interview), মেধাতালিকা (Merit List) সহ বহু স্তরে হস্তক্ষেপ ও দুর্নীতি (Corruption) হয়েছে। পর্ষদের দাবি, কিছু ত্রুটি থাকলেও তা সংশোধন করা হয়েছে। সব যুক্তি–পাল্টা যুক্তির শেষে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়—৩২ হাজার চাকরি বহাল, ফলে স্বস্তিতে শিক্ষক মহল।
