মুর্শিদাবাদে বাবরি মসজিদ মামলায় কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
Connect with us

ভাইরাল খবর

মুর্শিদাবাদে বাবরি মসজিদ মামলায় কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদে (Murshidabad) বাবরি মসজিদ (Babri Masjid) সংক্রান্ত মামলায় আজ কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে। গত ৬ ডিসেম্বর বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর মসজিদ নির্মাণ বন্ধের জন্য মামলা করা হয়, যা হাইকোর্টে খারিজ (Dismissed) করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Pal)-এর এজলাসে বলা হয়, আবেদনটি ত্রুটিপূর্ণ (Defective) এবং মসজিদ নির্মাণের জায়গা সরকারি (Government) নয়, ট্রাস্ট (Trust) জমি। হুমায়ুন জানান, ৫ কোটি টাকার অনুদান এসেছে। নতুন মসজিদ আগের চেয়ে ৬৫ ফুট লম্বা এবং চওড়া হবে।

৬ ডিসেম্বর বেলডাঙায় (Beldanga) বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জাতীয় সড়ক (National Highway) অবরুদ্ধ হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ও ধর্মগুরু (Religious Leaders) উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্য সরকারের বাধা থাকলেও মসজিদ নির্মাণ বন্ধ করবেন না। তিনি প্রয়োজনে শহিদ (Martyr) হলেও কাজ সম্পন্ন করবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement