গ্রুপ-C ও D-এর ‘দাগি’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের
Connect with us

রাজ্যের খবর

গ্রুপ-C ও D-এর ‘দাগি’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) আদালতে নির্দেশ দেওয়া হয়েছে গ্রুপ-C ও গ্রুপ-D-এর ‘দাগি’ শিক্ষাকর্মীদের (tainted teachers) পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য। এর আগে স্কুল সার্ভিস কমিশন (SSC) ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় ৩,৫১২ জনের নামের তালিকা প্রকাশ করেছিল। তবে মামলাকারীদের দাবি, এটি সম্পূর্ণ তালিকা নয়।

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) কোর্টে জানান, ৭২৯৩ জনের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। এরপরে বিচারপতি অমৃতা সিনহা স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, র‍্যাঙ্ক জাম্প করা ব্যক্তি, প্যানেলের বাইরে নিয়োগপ্রাপ্ত এবং OMR মেলেনি এমন সকল ‘দাগি’দের নাম, রোল নম্বর (roll number), বাবার নাম ও কর্মস্থলসহ তালিকা প্রকাশ করতে।

স্কুল সার্ভিস কমিশনের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay) বলেন, “নিয়োগ প্রক্রিয়া (recruitment process) স্বচ্ছ রাখার জন্য SSC বদ্ধপরিকর এবং তথ্য প্রকাশ করছে।”

Advertisement
ads

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC গ্রুপ-C ও গ্রুপ-D নিয়োগে ১,৮০৪ জন ‘দাগি’ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছিল, পরে আরও দুজনের নাম যোগ হয়। নতুন নির্দেশে আরও বিস্তারিত তথ্য দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট বারবার SSC-কে সতর্ক করেছে যাতে একজন দাগিও নতুন পরীক্ষায় অংশ নিতে না পারে।

Continue Reading
Advertisement