ধর্ষণের অভিযোগকারিণীকেই কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল
Connect with us

বাংলাদেশ

ধর্ষণের অভিযোগকারিণীকেই কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেল (Nobel)। কখনও মঞ্চে অভব্যতা, কখনও মাদক কাণ্ড, কখনও আবার ব্যক্তিগত সম্পর্ক—একাধিক বিতর্কে জর্জরিত এই সঙ্গীতশিল্পী ফের খবরে। ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে থাকা অবস্থায় অবশেষে বিয়ে করলেন সেই অভিযোগকারিণী মহিলাকেই। ঘটনাটি ঘটেছে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে (Keraniganj Central Jail)।

জানা গিয়েছে, আদালতের নির্দেশে এবং আইনি শর্ত মেনে বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের সময় গায়ক নোবেল এবং অভিযোগকারিণী নারী ছাড়াও দু’পক্ষের চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। উভয়ের সম্মতিতেই বিয়ে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো (Prothom Alo)।

আরও পড়ুনঃ ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে আটকে পশ্চিমবঙ্গের যুবক, উৎকণ্ঠায় পরিবার

নোবেল ২০ মে থেকে ধর্ষণের মামলায় জেল হেফাজতে ছিলেন। অভিযোগকারিণী নারী দাবি করেছিলেন, নোবেল তাঁকে মাসের পর মাস আটকে রেখে শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন। সেই ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। নোবেল অবশ্য প্রথম থেকেই দাবি করেন, ওই নারী তাঁর স্ত্রী। আদালত তখন প্রমাণ হিসেবে কাবিননামা (বিয়ের রেজিস্ট্রেশন) দেখতে চাইলেও তা দেখাতে পারেননি নোবেল। পরে আদালতে লিখিত আবেদন জানান, তিনি অভিযোগকারিণীকে আইন মেনে বিয়ে করতে চান। আদালত জানিয়ে দেয়, যদি অভিযোগকারিণী রাজি থাকেন, তবে বিয়েতে বাধা নেই।

Advertisement
ads

সেই নির্দেশের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কারাগারের মধ্যেই বিয়ে সারেন নোবেল। তবে এই বিয়ের খবর সামনে আসতেই বাংলাদেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধর্ষণের অভিযোগের পর কীভাবে অভিযুক্তকেই বিয়ে করতে হয়? সমাজের নানা মহলে এই বিয়ে নিয়ে বিতর্ক চলছে।

উল্লেখ্য, নোবেল মানেই নিত্যনতুন বিতর্ক। এর আগে একাধিকবার বিয়ে করেছেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। আগের স্ত্রী-রাও তাঁর বিরুদ্ধে মানসিক অত্যাচার এবং মাদকাসক্তির অভিযোগ এনেছিলেন। এমনকি দাবি করা হয়েছিল, নোবেল প্রতিদিন নাকি প্রায় চার লক্ষ টাকার মাদক গ্রহণ করতেন। এছাড়া মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠা, ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার—সব মিলিয়ে সঙ্গীতের ভুবনে এক সময়ের প্রতিশ্রুতিমান এই শিল্পী আজ যেন বিতর্কের সমার্থক নাম।

Continue Reading
Advertisement