বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে মমতার বৈঠক, দুই বাংলার বন্ধনের কথা বললেন মুখ্যমন্ত্রী
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে মমতার বৈঠক, দুই বাংলার বন্ধনের কথা বললেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সৌজন্য সাক্ষাতে মিলল দুই বাংলার আন্তরিকতা। সোমবার নবান্নে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ (Riaz Hamidullah)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সাক্ষাৎ ছিল দুই বাংলার ঐতিহ্য ও আত্মিক সম্পর্কের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস (Bangladesh Deputy High Commission) সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস (Prof. Dr. Yunus) এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা প্রেরণের জন্য হাই কমিশনারকে অনুরোধ করেন।

Advertisement
ads

জানা গিয়েছে, এটি ছিল ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক যে আত্মিক বন্ধন রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে। তিনি আরও বলেন, দুই বাংলার এই বন্ধন শুধু বাণিজ্য বা সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হৃদয়ের সম্পর্ক। ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক ও যোগাযোগ আরও দৃঢ় করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

বাংলাদেশ উপ দূতাবাস জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এক ইতিবাচক আলোচনা হয়েছে। দুই বাংলার এই সেতুবন্ধন আগামী দিনে আরও মজবুত হবে বলেই আশাবাদী দুই পক্ষ।

Continue Reading
Advertisement