মারাঠি নয়, হিন্দিতে কথা বলায় মহারাষ্ট্রে বেধড়ক মার পরিযায়ী চালককে, বাধ্য করা হল প্রকাশ্যে ক্ষমা
Connect with us

দেশের খবর

মারাঠি নয়, হিন্দিতে কথা বলায় মহারাষ্ট্রে বেধড়ক মার পরিযায়ী চালককে, বাধ্য করা হল প্রকাশ্যে ক্ষমা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ভারতের পর এবার ভাষা-বিদ্বেষের উত্তাপ ছড়াল মহারাষ্ট্রে। মারাঠি ভাষায় কথা না বলায় বেধড়ক মার খেতে হল উত্তরপ্রদেশের এক পরিযায়ী গাড়ি চালককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার (Virar, Palghar) রেলস্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, হিন্দি ও ভোজপুরি ভাষায় কথা বলায় শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) এবং রাজ ঠাকরের এমএনএস (Maharashtra Navnirman Sena)-এর কর্মীরা ওই যুবকের উপর আক্রমণ চালায়।

ভুক্তভোগীর নাম ভাবেশ পডোলিয়া (Bhavesh Podolia)। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে তাঁকে হিন্দিতে কথা বলার পক্ষে সওয়াল করতে দেখা যায়। ভিডিওতে মারাঠি ভাষা নিয়ে তর্কে জড়াতে দেখা যায় তাঁকে। সুর চড়িয়ে তিনি বলেছিলেন, “Main toh Hindi mein hi baat karunga”। এই মন্তব্য ঘিরেই তৈরি হয় বিতর্কের আবহ।

আরও পড়ুনঃ ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে ১৬ জুলাই রাস্তায় মমতা, কলকাতায় তৃণমূলের ধিক্কার মিছিল

স্থানীয় স্টেশনের বাইরে ভাবেশকে ঘিরে ধরে শিবসেনা (উদ্ধব) ও এমএনএসের কর্মীরা। সেখানেই চলে চড়-থাপ্পড়, কিল-ঘুষি। উপস্থিত ছিলেন মহিলা কর্মীরাও। পরে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। শিবসেনার বিরার শহর সভাপতি উদয় যাদব (Uday Yadav) ঘটনার দায় স্বীকার করে বলেন, “যারা মারাঠি ভাষা বা মহারাষ্ট্রকে অপমান করবে, তাদের আমরা শিবসেনার স্টাইলে জবাব দেব।”

Advertisement
ads

এদিকে, এখনও পর্যন্ত পুলিশের কাছে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। পালঘর পুলিশ জানিয়েছে, “ভিডিওটি খতিয়ে দেখা হয়েছে, তবে অভিযোগ না আসায় পদক্ষেপ নেওয়া হয়নি।”

উল্লেখযোগ্যভাবে, এর আগে ১ জুলাই ঠানেতেও ঠিক একই ধরনের ঘটনা ঘটে। সেখানে এক দোকানিকে মারধর করা হয় শুধুমাত্র মারাঠি ভাষায় কথা না বলার কারণে। সেই ঘটনারও নিন্দা করেছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন।

এই পরিস্থিতিতে রাজ্যে ভাষাভিত্তিক আগ্রাসনের প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভাষা কি তবে পরিচয়ের শত্রু হয়ে উঠছে?—উঠছে এমনই প্রশ্ন।

Advertisement
ads
Continue Reading
Advertisement