ভাইরাল খবর
সেনাপ্রধান মুনিরের বিরুদ্ধে বিদ্রোহের সুর, ১৯৭১-এর পুনরাবৃত্তির আশঙ্কা
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝেই এবার পাকিস্তানে সেনা বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। সেনাপ্রধান আসিম মুনিরের পদত্যাগের দাবিতে একদল সেনা অফিসার কড়া চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে— “ইয়োর টাইম ইজ আপ।” ইস্তফা না দিলে পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তাঁরা।
সেনাবাহিনীকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার বানানোর অভিযোগ মুনিরের বিরুদ্ধে। চিঠিতে দাবি, তাঁর নেতৃত্বে পাকিস্তান ১৯৭১ সালের মতো সংকটের মুখে। বালোচ লিবারেশন আর্মির হামলায় সেনার ব্যর্থতার দায়ও তাঁর ওপর চাপানো হয়েছে।
আরও পড়ুনঃ ২৬’এ দখল করব বাংলা! লোকসভায় হুঙ্কার অমিত শাহের
চিঠিতে আরও অভিযোগ, মুনির সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছেন এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছেন। ইমরান খানের দীর্ঘদিন ধরে বন্দি থাকার জন্যও তাঁকেই দায়ী করা হয়েছে। সেনা অফিসারদের স্পষ্ট বার্তা— “অবিলম্বে পদত্যাগ করুন, নচেত ফল ভোগ করতে হবে।”
এদিকে, মুনিরের বিপাকে পড়ার কারণ আরও বেড়েছে, কারণ আমেরিকার দুই জনপ্রতিনিধি তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবিতে একটি বিল উত্থাপন করেছেন। তাঁদের অভিযোগ, তিনি বিরোধী রাজনৈতিক নেতাদের অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন।
