রেশন না পেয়ে জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের
Connect with us

মালদা

রেশন না পেয়ে জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের

Dipa Chakraborty

Published

on

গাজোল, ৩ জুলাই : রেশন না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। জানা যায়, গাজোলের দেওতলা অঞ্চলের দহিলমহিল এলাকার রেশন দোকানে শনিবার রেশন নিতে এসে সামগ্রী না পেয়ে ক্ষোভে গাজোল বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।

রেশন ডিলার দীপক দাস জানান, বর্তমানে অনলাইনের মাধ্যমে রেশন সামগ্রী বন্টন হচ্ছে। তবে সকাল থেকে সার্ভার ডাউন থাকায় রেশন দেওয়া সম্ভব হচ্ছে না।এরপরেই ক্ষুব্ধ বাসিন্দারা গাজোল বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবী, অফলাইনে রেশন দিতে হবে। বিক্ষোভের জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। এরপর খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর পড়ুন : ডোপ টেস্টে ধরা পড়ে নির্বাসিত ভারতীয় কুস্তিগীর