খেলার খবর
রানের পাহাড়ে কার্যত দিশেহারা আর সি বি, জয়ী পাঞ্জাব
ডিজিটাল ডেস্ক : রান পেলেন না রান মেশিন বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স। রানের পাহাড় তাড়া করতে গিয়ে কার্যত ধরাশায়ী আর সি বি। ২০৬ রানের লক্ষমাত্রা তাড়া করতে নেমে ১০৯ রানেই শেষ হয়ে যায় আর সি বির ইনিংস। ফলে অনায়াসেই ৯৭ রানে ম্যাচ জিতে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় কোহলির আর সি বি। প্রথম থেকেই ব্যাটিং এ আক্রমণাত্মক ভাবে শুরূ করে কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি তাদের পার্টনারশিপ। ২০ বলে ২৬ রানে প্যাভিলিয়নে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। পরবর্তীতে পুরান ১৮ বলে ১৭, গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ৫ রান করে আউট যান। করুন নায়ার ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। তবে ব্যাটিং ইনিংস এ নজর কেড়েছেন লোকেশ রাহুল। গোটা ম্যাচে অপরাজিত থেকে ৬৯ বলে ১৩২ রান করেন তিনি। তার ইনিংসে রয়েছে ১৪ টি চার, ৭ টি ছয়, স্ট্রাইক রেট ১৯১.৩০। আর সি বির বোলাররা কার্যত ধরাশায়ী। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট বিনিময়ে স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ২০৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং শিবিরেও ধরাশায়ী আর সি বি। দেবদূত পাডিক্যাল ২ বলে ১ রান ,অ্যারন ফিঞ্চ ২১ বলে ২০ রান, জে. ফিলিপি ৩ বলে ০, বিরাট কোহলি ৫ বলে ১, এ বি ডিভিলিয়ার্স ১৮ বলে ২৮, ওয়াশিংটন সুন্দর ২৭ বলে ৩০, এস. ডুবে ১২ বলে ১২, উমেশ যাদব ২ বলে ০, এন. সাইনি ৭ বলে ৬, চাহাল ৩ বলে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। শুধুমাত্র ডেল স্টেন ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন। ফলে কার্যত ১০৯ রানেই শেষ হয়ে যায় আর সি বির ব্যাটিং ইনিংস। ৯৭ রানে ম্যাচ জিতে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।
পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস।
