রামনবমী মিছিলে অস্ত্রের প্রদর্শন নয়! বাইক-মিছিল, ডিজে বাজানো নিষিদ্ধ
Connect with us

কলকাতা

রামনবমী মিছিলে অস্ত্রের প্রদর্শন নয়! বাইক-মিছিল, ডিজে বাজানো নিষিদ্ধ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: লালবাজার সূত্রের খবর, কলকাতার নগরপাল সিপি মনোজ ভার্মার নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে থানাগুলিকে। রাত পোহালেই রামনবমী। রামনবমী উপলক্ষে জায়গায় অশান্তি ছড়ানোর পরিকল্পনা! তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। আদালতের রায়ের কথা উল্লেখ করে আগেই পুলিশ জানিয়েছিল, রামনবমী মিছিলে কোনো অস্ত্রের প্রদর্শন করা যাবে না।

শোভাযাত্রায় মোটরবাইক মিছিল করা যাবে না। একই সঙ্গে ডিজে বাজানো যাবেনা বলেও জানিয়েছে পুলিশ। কেউ এই নিয়ম গুলি অমান্য করলে বা মিছিল বানচাল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

আসন্ন রামনবমীর মিছিলের উদ্যোক্তাদের কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মনে করিয়ে দেওয়ার কথা থানাগুলিকে বলেছিল লালবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, থানার আধিকারিকদের সঙ্গে মিছিলের উদ্যোক্তারা কোনোরকম যোগাযোগ করেননি বলে। ফলে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে মিছিলের উদ্যোক্তাদের বৈঠক হয়নি।

লালবাজার সূত্রে খবর, আগামীকাল শহরে বেলা ১২টা থেকে পণ্যবাহী গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু, জরুরি পরিষেবার পণ্যবাহী গাড়ি চলাচলে বাধা থাকছে না। পুলিশকর্তারা জানিয়েছেন, রামনবমী মিছিলের পুরো পথ সিসি ক্যামেরায় মুড়ে দেওয়ার জন্য বলা হয়েছে থানা গুলিকে। প্রয়োজন পড়লে ক্যামেরা ভাড়া করতে হবে।

Advertisement
ads

আরও পড়ুন – রামনবমীতে কড়া সতর্কতা! অশান্তি রুখতে রাজ্যে মোতায়েন প্রায় সাড়ে চার হাজার পুলিশ

গতকাল শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন থানা সেই কাজই করেছে। এছাড়াও মিছিলের সঙ্গে একাধিক ভিডিও গ্রাফার রাখা হচ্ছে। যাতে করে সম্পূর্ণ মিছিলের ওপর নজরদারি চালানো যায়। এছাড়াও রয়েছে কলকাতা পুলিশের নটি ড্রোন। জানা যাচ্ছে, আকাশপথে নজরদারি চালানোর জন্য ওই ড্রোন গুলো ভাড়া করেছে থানাগুলি। পাশাপাশি পুলিশকে বলা হয়েছে, বডি ক্যামেরা ব্যবহার করতে বলা হয়েছে।

মিছিলের পথে কেউ কেউ ছাদ থেকে ইট ছোড়ারও পরিকল্পনা করে থাকতে পারেন, তাই মিছিলের পথে থাকা বহুতলগুলির ছাদেও নজরদারি চালাবেন পুলিশ। শোভাযাত্রার পথে যাতে পাথরকুচি বা ইট রাস্তায় পড়ে না থাকে, তাও থানাকে দেখতে বলেছে লালবাজার কর্তৃপক্ষ।

আরও পড়ুন – রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত

Advertisement
ads