রাম নবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপের
Connect with us

রাজনীতি

রাম নবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আগামী ৬ই এপ্রিল রামনবমী। তাই এই মুহূর্তে বিজেপির পাখির চোখ হয়ে উঠেছে রাম নবমী। এবার রাম নবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে গিয়েছে।

বিজেপি নেতা দিলীপ ঘোষের কথায়, “পুলিশের ওপর ভরসা করে না থেকে, হিন্দুদের নিজেদের সুরক্ষা নিজেদেরই তৈরী করতে হবে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হিন্দুদের অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেওয়া উচিত।​ হিন্দুদের অস্ত্র নিয়ে বের হওয়া উচিত”। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পরে গিয়েছে।

দিলীপের বক্তব্য অনুযায়ী, “মহরমে যদি অস্ত্রসহ মিছিল হতে পারে, তবে রাম নবমীতেও হওয়া উচিত। দিলীপ ঘোষ বলেন, “আমাদের সব দেব-দেবীদের হাতে অস্ত্র রয়েছে। রাম নবমীতে মিছিলের সুরক্ষার জন্যই অস্ত্র নিয়ে বের হওয়া দরকার আছে, কারণ পুলিশের ওপর ভরসা নেই।” তিনি আরও উল্লেখ করে বলেন, এ রাজ্যে পুলিশের নিজেদেরই সুরক্ষা নেই, তারা কীভাবে সাধারণ নাগরিকের সুরক্ষা দেবে?

অপরদিকে দিলীপ ঘোষের এই মন্তব্যকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশ মিছিলের অনুমতি না দিলে, আদালতের অনুমতি নিতে হবে, না হলে প্রতিরোধ করতে হবে।”

Advertisement
ads

আরও পড়ুন – ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ! অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর দিকে

এদিকে দিলীপের এই মন্তব্যকে বিরোধিতা করে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “হিন্দুদের রাম নবমীর ইতিহাস যুগ-যুগান্তরের। বিজেপি বা আর এস এস-এর কাছ থেকে তার উদযাপন শেখা উচিত। বিজেপি ও আরএসএস-এরর কিছু ভুঁইফোঁড় প্ররোচনা তৈরি করতে চাইছে। কিন্তু, বাংলার মানুষ তাদের কথায় পা দেবেনা না।

পুলিশের তরফ থেকে রাম নবমী নিয়ে জানানো হয়েছে, ৬ এপ্রিলের আগেই অর্থাৎ রামনবমীর আগে পোস্টার-প্ল্যাকার্ড লাগিয়ে হিংসা ছড়ানোর ছক রয়েছে বেশ কিছু সংগঠনের। তাই সবাইকে অনুরোধ করবো প্ররোচনায় পা দেবেননা কেউ। আগামী এই কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করে সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে পুলিশের তোরে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা মূলক পোস্ট না করারও অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন – অখিল গিরিকে লাঠিপেটার নিদান দিলীপের!

Advertisement
ads