বর্ষার আগেই বৃষ্টির দাপট, কিন্তু তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে ভ্যাপসা গরম
Connect with us

আবহাওয়া

বর্ষার আগেই বৃষ্টির দাপট, কিন্তু তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে ভ্যাপসা গরম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় যেভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall) হয়েছিল, তাতে অনেকে আশঙ্কা করেছিলেন শহরের রাস্তাঘাটে জল জমে যেতে পারে। তবে বাস্তবে পরিস্থিতি এতটা গুরুতর হয়নি। বর্ষণ তীব্র না হলেও কিছুটা গরম থেকে রেহাই মিলেছে শহরবাসীর।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, এই মুহূর্তে পূর্ব বিহারের (East Bihar) উপর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে, যার প্রভাবেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস রয়েছে। তবে এর ফলে আবহাওয়া শীতল হবে না বরং উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি (Humidity Discomfort) বজায় থাকবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বজায় থাকবে এই গরম ও বৃষ্টির যুগলবন্দি। সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে ভ্যাপসা গরম আরও তীব্র হতে পারে।

আবহবিদদের মতে, বর্ষার (Monsoon) আগমন এখনও কিছুটা সময় বাকি। আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জুনের আগেই বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে। তবে এখনকার পরিস্থিতি অনুযায়ী, বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হতে সময় লাগবে।

Advertisement
ads

অন্যদিকে, উত্তরের জেলাগুলির (North Bengal Districts) আবহাওয়া তুলনামূলক ভিন্ন। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৫০-৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার (Strong Wind) সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে রাজ্যবাসীকে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ভ্যাপসা গরম—দুয়েরই মোকাবিলা করতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।