দেশের খবর
রাহুল গান্ধীরও নোবেল পাওয়া উচিত! ইঙ্গিতবাহী পোস্টে কী বললেন কংগ্রেস মুখপাত্র?
ডিজিটাল ডেস্কঃ ভেনেজুয়েলার (Venezuela) প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাডো (Maria Corina Machado) এ বছর পেলেন নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize)। দেশের সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তাঁর অবিচল লড়াইকেই স্বীকৃতি দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি (Norwegian Nobel Committee)।
এই ঘটনার প্রেক্ষিতে ভারতের কংগ্রেস (Congress) মুখপাত্র সুরেন্দ্র রাজপুত (Surendra Rajput) এক্স (X)-এ টুইট করে তুলনা টানলেন রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে।
তিনি লেখেন, “ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে সংবিধান রক্ষার লড়াইয়ের জন্য শান্তির নোবেল দেওয়া হয়েছে। ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একই রকমভাবে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালাচ্ছেন।”
इस बार का नोबल शांति पुरस्कार वेनेजुएला की विपक्ष की नेता को मिला है संविधान की रक्षा करने के लिये।
हिंदुस्तान 🇮🇳 के विपक्ष के नेता श्री राहुल गांधी देश के संविधान को बचाने की लड़ाई लड रहे है । pic.twitter.com/xcgfkJixlZ— Surendra Rajput (@ssrajputINC) October 10, 2025
নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাডোকে এই পুরস্কার দেওয়া হয়েছে একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টার জন্য। তাঁর লড়াইয়ে তাঁকে হুমকি, নিপীড়নের (Persecution) মুখে পড়তে হয়েছে, এমনকি আত্মগোপনেও (Underground) যেতে হয়েছে।
ভারতের কংগ্রেস বলছে, রাহুল গান্ধী এখন ‘স্বৈরাচারী’ (Authoritarian) এনডিএ (NDA) সরকারের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
রাহুল গান্ধী বিভিন্ন সময়ে ভোট প্রক্রিয়ার দুর্নীতি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া (Voter List Deletion), ইভিএম হ্যাকিং (EVM Hacking), সংরক্ষণ নীতি পরিবর্তন (Reservation Policy Change) ইত্যাদি ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেছেন।
এছাড়াও কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট (INDIA Alliance) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে একযোগে অবস্থান নিয়েছে বেকারত্ব, আর্থিক মন্দা (Economic Slowdown), সংখ্যালঘু অধিকার হ্রাস (Minority Rights Violation), তফসিলি জাতি ও উপজাতিদের প্রতি বৈষম্য, এবং ভিন্নমতের দমন (Suppression of Dissent) ইত্যাদি বিষয়ে।
কংগ্রেসের বক্তব্য, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ (Democratic Values) পুনরুদ্ধার ও সংবিধান রক্ষার লড়াইয়ে রাহুল গান্ধীই এখন বিরোধী শিবিরের সবচেয়ে শক্তিশালী মুখ। ঠিক যেমনভাবে মাচাডো তাঁর দেশে লড়াই চালিয়ে যাচ্ছেন, রাহুল গান্ধীও ভারতের জন্য একই সংগ্রামে শামিল।
