পাকিস্তানের বড় ঘোষণা, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন
Connect with us

বিশ্বের খবর

পাকিস্তানের বড় ঘোষণা, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবারই ট্রাম্প মন্তব্য করেছিলেন, ‘‘আমার তো নোবেল পাওয়া উচিত ছিল।’’ তার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান (Pakistan)।

পাকিস্তানের দাবি, সাম্প্রতিক পহেলগাঁও হামলার পরে ভারত-পাকিস্তান সীমান্তে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ট্রাম্প। ইসলামাবাদের মতে, তাঁর কূটনৈতিক উদ্যোগেই বড়সড় যুদ্ধের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

পাক প্রশাসন এক্স (X)-এ জানিয়েছে, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করা হয়েছে। পাকিস্তানের বক্তব্য, ‘‘ভারত ও পাকিস্তানের মতো দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’’

আরও পড়ুনঃ যোগই পারে মানবজাতিকে সুস্থ করতে, আন্তর্জাতিক যোগ দিবসে বললেন মোদী

Advertisement
ads ads

অন্যদিকে, দিল্লি স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের অনুরোধেই ভারত সামরিক অভিযান বন্ধ করেছিল, ট্রাম্পের অনুরোধে নয়। তবে ট্রাম্পের দাবি, ‘‘আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি। পাকিস্তানকে আমি ভালোবাসি। মোদী (Narendra Modi) একজন দারুণ মানুষ। গতকাল ওঁর সঙ্গে কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছি।’’

শুক্রবার ট্রাম্প আরও বলেন, ‘‘আমার অন্তত চার-পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা আমাকে নোবেল দেবে না। শুধু লিবারালদেরই নোবেল দেওয়া হয়।’’

উল্লেখ্য, এই প্রথমবার নয়, আগেও ট্রাম্পের নাম শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে কখনও পুরস্কার পাননি তিনি। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads