খুন
হারে রাজনৈতিক হত্যাকাণ্ড! খুন লালুঘনিষ্ঠ নেতা, গ্রেপ্তার জেডিইউ প্রার্থী
ডিজিটাল ডেস্কঃ বিহার (Bihar) বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক এক সপ্তাহ আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। খুন হয়েছেন লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) ঘনিষ্ঠ সহযোগী (Close Aide) দুলারচাঁদ যাদব (Dularchand Yadav)। আর সেই হত্যাকাণ্ডে এবার গ্রেপ্তার হয়েছেন শাসকদল জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ (JDU)-এর প্রার্থী অনন্ত সিং (Anant Singh)।
রবিবার সকালে পাটনা (Patna) পুলিশের হাতে ধরা পড়েন মোকামা (Mokama) কেন্দ্রের জেডিইউ প্রার্থী ও প্রভাবশালী নেতা অনন্ত সিং। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও দুই ব্যক্তি— মণিকান্ত ঠাকুর (Manikant Thakur) এবং রঞ্জিত রাম (Ranjit Ram)।
পাটনার এসএসপি (SSP) কার্তিকেয় শর্মা (Kartikeya Sharma) এক সাংবাদিক সম্মেলনে (Press Conference) জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।” নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে রাজনৈতিক খুনের ঘটনায় শাসকদলের প্রার্থী গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে (Political Circles)।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা যায়, সেদিন দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ সংঘর্ষ (Clash) শুরু হয়। চলে গুলি (Firing)। সেই সময় এক গুলি এসে দুলারচাঁদের বুকে (Chest) লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আতঙ্কে ছুটে পালান স্থানীয়রা। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ঘটনা ঘিরে শুক্রবার মুখ খুলেছিলেন অনন্ত সিং। তিনি দাবি করেন, “আমি দুলারচাঁদ যাদবের ঘটনার সময় ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলাম (Far Away)। কী ঘটেছে ঠিক জানি না, তবে আমার কয়েকজন লোক জানিয়েছে যে যাদবের অনুগামীরা তাঁদের গাড়ি ভাঙচুর করেছে।” পাশাপাশি তিনি এই ঘটনার দায় চাপান প্রতিদ্বন্দ্বী আরজেডি (RJD) প্রার্থী বীণা দেবীর (Beena Devi) স্বামীর উপরে।
তবে দুলারচাঁদ যাদব মোকামা তাল অঞ্চলে (Mokama Tal Area) ছিলেন অত্যন্ত জনপ্রিয় (Popular)। একসময় লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি রাজনীতিতে শক্ত ভিত গড়েছিলেন। নব্বইয়ের দশকে তিনি আরজেডি-র (RJD) অন্যতম প্রভাবশালী তৃণমূল নেতা (Grassroot Leader) হিসেবে পরিচিত ছিলেন।
এই হত্যাকাণ্ড নির্বাচনের আগে বিহারের রাজনীতিতে নতুন অস্থিরতা (Political Turmoil) তৈরি করেছে।


