আত্মহত্যা
২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বেগ, ‘SIR আতঙ্কে’ আত্মহত্যা কান্দির কৃষকের
Digital Desk: রাজ্যে ফের ছড়াল ‘SIR আতঙ্ক’ (SIR Panic)। সেই আতঙ্কের জেরেই চাষের মাঠেই আত্মহত্যা করলেন এক কৃষক (Farmer)। মৃতের নাম মহুল শেখ (Mahul Sheikh)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে (Kandi)। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) তাঁর নাম না থাকায় তিনি দীর্ঘদিন ধরেই আতঙ্কে (Fear) ভুগছিলেন। এসআইআর ঘোষণার পর সেই মানসিক চাপ আরও বেড়ে যায় বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মহুল শেখ চাষের কাজ করতে জমিতে (Field) গিয়েছিলেন। সেখানে কীটনাশক (Pesticide) খেয়ে ফেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মহুল। অন্য কৃষকেরা দ্রুত তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে (Kandi Subdivisional Hospital) নিয়ে যান। পরে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজে (Behrampore Medical College) স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু (Death) হয় তাঁর।
ঘটনার খবর পেয়ে কান্দি থানার (Kandi Police Station) পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে (Post-Mortem) পাঠায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। এলাকাজুড়ে শোকের ছায়া এবং আতঙ্কের (Panic) আবহ।
রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা (Political Controversy)। তৃণমূল (TMC) নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে। মঙ্গলবারই কলকাতার (Kolkata) রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র নেতৃত্বে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল (Protest Rally) করেন দলের কর্মীরা।
উল্লেখযোগ্যভাবে, এদিন সকালেই হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Ulaberia) খলিসানিতে (Khalisani) বছর তিরিশের এক যুবক ‘SIR আতঙ্কে’ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। নথিতে (Documents) নামের বানান ভুল থাকায় উদ্বেগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে।
একই দিনে রাজ্যের দুই প্রান্তে এই দুই মৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রশাসনিক সচেতনতা (Public Security and Awareness)।


