বাংলাদেশ থেকে আসা বারাকপুরে গৃহবধূর আত্মহত্যা, SIR আতঙ্ক নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
Connect with us

আত্মহত্যা

বাংলাদেশ থেকে আসা বারাকপুরে গৃহবধূর আত্মহত্যা, SIR আতঙ্ক নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পানিহাটি ও বীরভূমের পর এবার বারাকপুরে (Barakpur) সিআইআর (SIR) আতঙ্কে এক গৃহবধূ (Housewife) আত্মঘাতী হয়েছেন। ঘটনাটি ঘটে বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে, কেজি স্কুল রোডের মনসা মন্দির এলাকায়। মৃতার নাম কাকলি সরকার (Kakoli Sarkar), বয়স ৩৩ বছর। তিনি ১৫ বছর আগে বিবাহসূত্রে বাংলাদেশের নবাবগঞ্জ থেকে ভারতে এসেছিলেন এবং স্বামী সবুজ সরকারের (Subhaj Sarkar) সঙ্গে বসবাস করতেন। তাদের দুই সন্তান রয়েছে।

পরিবারের দাবি, কাকলি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার (Visit Bangladesh) ইচ্ছা প্রকাশ করতেন। তবে পাসপোর্ট না থাকায় এবং স্বামীর অমতে যাওয়া হয়নি। এর পাশাপাশি, সম্প্রতি ঘোষণা হওয়া NRC ও SIR নিয়ে কাকলির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। স্বামীর সঙ্গে মানোমালিন্যের কারণে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের ঘরে গায়ে আগুন দেন কাকলি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ (Police) মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। টিটাগড় থানার (Titagarh Police Station) পুলিশ ঘটনার তদন্তে স্বামী সবুজ সরকার, শ্বশুর সুরেশ সরকার ও ভাসুর শান্তি সরকারকে আটক করেছে।

Advertisement
ads

মৃতার শাশুড়ি (Mother-in-law) শিবানি সরকার জানিয়েছেন, কাকলি বারবার বাংলাদেশ যাওয়ার কথা বলতেন এবং NRC ও SIR নিয়ে আতঙ্কিত ছিলেন। স্থানীয় কাউন্সিলর বলেন, “আমার এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে NRC বা SIR নিয়ে আমার কোনও প্রত্যক্ষ তথ্য নেই। পুলিশ তদন্ত করেছে।”

উল্লেখ্য, আগরপাড়া ও ইলামবাজারেও (Agarpara, Ilambazar) NRC আতঙ্কে আত্মহত্যার ঘটনার (Suicide Cases) রাজনৈতিক চর্চা চলেছে। টিটাগড় পুলিশ মৃতার পরিবারের বিভিন্ন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখছে।