দূর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধান ও সেক্রেটারির বিরুদ্ধে সরব দলেরই একাংশ
Connect with us

উত্তর দিনাজপুর

দূর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধান ও সেক্রেটারির বিরুদ্ধে সরব দলেরই একাংশ

Dipa Chakraborty

Published

on

ইসলামপুর, ১৭ জুন : গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ও সেক্রেটারি বদলির দাবিতে সরব হল পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল নেতৃত্ব। ঘটনায় চাঞ্চল্য  ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েতে।

প্রধান সাঞ্জিদা নাজের বিরুদ্ধে দূর্নীতি সহ নানা অভিযোগে সরব হয়েছে পঞ্চায়েত সদস্যরা। প্রধানের শ্বশুর তথা পঞ্চায়েতের সেক্রেটারি ফাইয়াজ আলম এর আগে বিভিন্ন পঞ্চায়েতে কাজের ক্ষেত্রে গন্ডগোল করে এসছে। বৌমা প্রধান হওয়াতে দূর্নীতি করে ফাইয়াজ আলম এই পঞ্চায়েতে এসেছে বলে অভিযোগ তাদের। ফলে বিভিন্ন সময়ে নানা কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। এরপরেই প্রধান সাঞ্জিদা নাজের বিরুদ্ধে অনাস্থা এনেছে পঞ্চায়েতের ৮সদস্য। পাশাপাশি পঞ্চায়েত সেক্রেটারি ফাইয়াজ আলমের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা জামিল আক্তার। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রধান সাঞ্জিদা নাজ।তিনি বলেন, সেক্রেটারি এই পঞ্চায়েতে মূলত জেলাপ্রশাসনের নির্দেশে এখানেএসেছেউন্নয়নের কাজের ক্ষেত্রে গতি আনতে তাকে এখানে আনা হয়েছে। পাশাপাশি মূলত সরকারী বিভিন্ন কাজে দূর্নীতি প্রশয় না দেওয়াতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবী তাঁর।কাজের ক্ষেত্রে দূর্নীতি হলে ব্লক প্রশাসনকে দিয়ে তদন্ত করারও দাবী জানিয়েছেন প্রধান সাঞ্জিদা নাজ।