জম্মুর আকাশে ফের পাকিস্তানি ড্রোন, সেনার পাল্টা পদক্ষেপে প্রতিহত
Connect with us

হামলা

জম্মুর আকাশে ফের পাকিস্তানি ড্রোন, সেনার পাল্টা পদক্ষেপে প্রতিহত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আবারও উত্তপ্ত জম্মু সীমান্ত। সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, সোমবার রাতে জম্মুর সাম্বা (Samba) সেক্টরের আকাশে একটি লাল রেখা দেখা গিয়েছে এবং শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। ওই সময় এলাকায় ব্ল্যাক আউট চলছিল। সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত সক্রিয় হয়ে পাকিস্তানের পাঠানো সন্দেহজনক ড্রোনগুলিকে প্রতিহত করে বলে জানা গিয়েছে।

Advertisement
ads

প্রাথমিকভাবে একটি ড্রোন লক্ষ্য করা গেলেও, ভারতীয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা থেকে পাল্টা আঘাতের পর দীর্ঘক্ষণ ওই অঞ্চলে আর কোনও ড্রোন সক্রিয়তা চোখে পড়েনি। সেনা সূত্রে খবর, তুলনামূলকভাবে ক্ষুদ্র আকৃতির বেশ কিছু ড্রোনও সীমান্তে দেখা যায়, তবে সবগুলিকেই সফলভাবে বাধা দেওয়া হয়েছে। সূত্রের মতে, এই মুহূর্তে ওই অঞ্চলে কোনও উদ্বেগজনক পরিস্থিতি নেই।

আরও পড়ুনঃ ‘পাকিস্তান বাঁচতে চাইলে সন্ত্রাস ছাড়তে হবে’, সরাসরি হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

অন্যদিকে, পিটিআই (PTI) সংবাদ সংস্থাও জানাচ্ছে, সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক সন্দেহভাজন ড্রোন লক্ষ্য করা গিয়েছে। সীমান্ত রক্ষা বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সফল বাস্তবায়নের পরে প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করে তিনি বলেন, “আমরা আপাতত জবাব বন্ধ রেখেছি, কিন্তু নজর রয়েছে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এটা যেমন যুদ্ধের সময় নয়, তেমনই সন্ত্রাসবাদেরও সময় নয়। কিন্তু কেউ ভারত আক্রমণ করলে প্রত্যাঘাত হবেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সবসময় জিরো টলারেন্স।”

Advertisement
ads

প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। ভারত নজর রাখছে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে। জবাব দেওয়ার সিদ্ধান্ত কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে, বাতিল নয়। পাকিস্তান যদি ফের উসকানি দেয়, তাহলে পালটা ব্যবস্থা নিতে সময় নেবে না ভারত।

Continue Reading
Advertisement