জাতির উদ্দেশে ফের ভাষণ দেবেন মোদি, আগামিকাল থেকেই চালু নতুন জিএসটি
Connect with us

দেশের খবর

জাতির উদ্দেশে ফের ভাষণ দেবেন মোদি, আগামিকাল থেকেই চালু নতুন জিএসটি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী দপ্তর (PMO) সূত্রে খবর, আজ বিকেল ৫টা নাগাদ নয়াদিল্লি (New Delhi) থেকে সরাসরি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

এই ভাষণ ঘিরে জল্পনা তুঙ্গে। কারণ, সোমবার থেকেই দেশজুড়ে চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি (Next Generation GST)। কেন্দ্র ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ পণ্যে (Products) জিএসটি (GST) হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন জিএসটি কার্যকর হওয়ার আগের সন্ধ্যেতেই প্রধানমন্ত্রীর এই ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর অর্থাৎ দেবীপক্ষ (Debi Paksha) শুরুর এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে নতুন জিএসটি কার্যকর করার জন্য। ফলে এই ভাষণ শুধুই অর্থনৈতিক নীতির (Economic Policy) পরিপ্রেক্ষিতে নয়, বরং উৎসবের আবহে আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat)-এর ডাক হিসেবেও সামনে আসতে পারে।

Advertisement
ads ads

সাম্প্রতিক ভুরাজনৈতিক (Geopolitical) প্রেক্ষাপটেও মোদির ভাষণের গুরুত্ব বেড়েছে। একদিকে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, অন্যদিকে H1B ভিসা (Visa)-র খরচও বৃদ্ধি পেয়েছে। আবার ভারত-আমেরিকা মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা নাকি ইতিবাচক (Positive)।

এই টানাপড়েনের মধ্যেই ভারত-চিন (China) সম্পর্কেও দেখা যাচ্ছে ঘনিষ্ঠতার ইঙ্গিত। ফলে আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে আন্তর্জাতিক বাণিজ্য এবং আত্মনির্ভর অর্থনীতি—এই দুই বিষয়ই উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে এখনও সরকারি ভাবে জানানো হয়নি ভাষণের বিষয়বস্তু, তবে সূত্রের দাবি, উৎসবের আগে দেশবাসীকে স্থানীয় পণ্য (Local Products) ব্যবহারের বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী।

এছারাও, প্রধানমন্ত্রী আজ সকালে দেশবাসীকে মহালয়া (Mahalaya) উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন –

Advertisement
ads ads

“আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আসন্ন দুর্গাপূজার পবিত্র দিনগুলি আমাদের সবার জীবনে আলোকময় ও উদ্দেশ্যপূর্ণ হোক। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে নিয়ে আসুক দৃঢ় শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য।”

সবমিলিয়ে আজকের ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে জল্পনা তুঙ্গে। অর্থনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্ক—সবই যে মোদির বক্তব্যে ছায়া ফেলবে, সে নিয়ে বিশেষজ্ঞদের কোনও সন্দেহ নেই।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads